ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে গুলিবর্ষণ, দায় স্বীকার করল খালিস্তানি সংগঠন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা ও টিভি উপস্থাপক কপিল শর্মার নতুন চালু করা ক্যাফে ‘কাপ’স ক্যাফে’-তে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। কানাডার ব্র্যাম্পটনে অবস্থিত এই ক্যাফেটিতে বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে অজ্ঞাত দুর্বৃত্তরা ১০ রাউন্ড গুলি ছোঁড়ে।

হামলার বিষয়টি নিশ্চিত করে কপিল শর্মা জানিয়েছেন, আনন্দ ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি করার চেষ্টাকে হিংসার মাধ্যমে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। তিনি আরও বলেন, “আমরা ভয় পাচ্ছি না, পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।”

হামলাকারী হরজিৎ সিং লাড্ডি। ছবি: সংগৃহীত

কানাডার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হামলার সময়কার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে। জানা গেছে, মাত্র এক সপ্তাহ আগে, ৪ জুলাই, কপিল ও তার স্ত্রী গিনি শর্মা ক্যাফেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ক্যাফেটির পরিচালনার দায়িত্বে ছিলেন গিনি।

এ হামলার পেছনে দায় স্বীকার করেছে নিষিদ্ধ খালিস্তানপন্থি সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশনাল। সংগঠনটির সদস্য হরজিৎ সিং লাড্ডি এক বিবৃতিতে জানান, শিখ ধর্মীয় পোশাক ও নিহং যোদ্ধাদের আচরণ নিয়ে কপিল শর্মার কৌতুকমূলক মন্তব্যে তারা ক্ষুব্ধ হন। তিনি বলেন, “মজা করার নামে ধর্মীয় অনুভূতিকে আঘাত করা গ্রহণযোগ্য নয়, তাই সতর্কতা স্বরূপ এই হামলা চালানো হয়েছে।”

হামলার সময় ক্যাফের ভেতরে কর্মী ও অতিথিরা উপস্থিত থাকলেও সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
১৮৫ বার পড়া হয়েছে