ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

ক্যারির শতকে ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া, অ্যাডিলেড টেস্টের প্রথম দিন শেষ ৩২৬ রানে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

অ্যাশেজ সিরিজের অ্যাডিলেড টেস্টের প্রথম দিনেই ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। চাপের মুখে দায়িত্বশীল ব্যাটিং করে ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নেন অ্যালেক্স ক্যারি। তার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখেন উসমান খাজা। সব মিলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩২৬ রান তুলে দিনের খেলা শেষ করে অজিরা।

বুধবার (১৭ ডিসেম্বর) অ্যাডিলেডে শুরু হওয়া সিরিজের তৃতীয় টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। তবে অসুস্থতার কারণে ম্যাচ শুরুর আগে দল থেকে ছিটকে যান স্টিভ স্মিথ। শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের—মাত্র ৩৩ রানেই হারায় দুটি উইকেট। এরপর ৬১ রানের জুটিতে কিছুটা স্থিতি ফিরলেও ৯৪ রানের মধ্যেই আরও দুই ব্যাটার ফিরলে আবার চাপে পড়ে দল।

সেই চাপ কাটাতে বড় ভূমিকা রাখেন উসমান খাজা। ৮২ রানের দৃঢ় ইনিংসে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরান তিনি। যদিও শতক পূর্ণ করতে পারেননি খাজা, তবে তার পর আক্রমণাত্মক ব্যাটিংয়ে ঝলক দেখান অ্যালেক্স ক্যারি। ঘরের মাঠে ১০৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন ক্যারি, যদিও শেষ পর্যন্ত উইল জ্যাকসের বলে আউট হন। এই দুজনের ব্যাটে ভর করেই দিন শেষে ৩২৬ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

দিনের শেষ ভাগে নাথান লায়ন রানের খাতা খুলতে না পারলেও মিচেল স্টার্ক ৩৩ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জোফরা আর্চার, ২৯ রানে নেন ৩ উইকেট। এছাড়া ব্রাইডন কার্স ও উইল জ্যাকস দুটি করে উইকেট শিকার করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
১৩০ বার পড়া হয়েছে