ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

গাজা স্থিতিশীলতায় যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুমোদন করল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

গাজায় দীর্ঘদিনের অস্থিরতা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনাকে অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এতে উপত্যকার নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

প্রস্তাবের পক্ষে কাউন্সিলের ১৫ সদস্যের মধ্যে ১৩টি দেশ ভোট দেয়, আর রাশিয়া ও চীন ভোটদান থেকে বিরত থাকে। যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবটি মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২০ দফা যুদ্ধবিরতি রূপরেখার প্রতি সমর্থন হিসেবে বিবেচিত হচ্ছে।

দলিলে উল্লেখ করা হয়েছে, গাজা পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ায় সদস্য রাষ্ট্রগুলো অংশ নিতে পারবে। পাশাপাশি গাজা নিরস্ত্রীকরণ এবং সামরিক স্থাপনা অপসারণে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে এতে।

ভোটের ফলাফলকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ট্রুথ সোশ্যাল–এ জানান, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত বোর্ডের নেতৃত্ব দেবেন তিনি নিজেই।

অন্যদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করলেও হামাস এর বিরোধিতা করে জানিয়েছে—এ পরিকল্পনা গাজার ওপর আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দেবে। প্রস্তাবটি সামনে আসার পর ইসরায়েলের ভেতরেও ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
৮৩ বার পড়া হয়েছে