ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

গুজব ছড়ালেও সুস্থই আছেন অভিনেত্রী কাজল আগরওয়াল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা কাজল আগরওয়ালকে ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বলা হচ্ছিল, তিনি নাকি এক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। দ্রুতই খবরটি ভাইরাল হয়ে যায় এবং ভক্তরা দুশ্চিন্তায় পড়ে শুভকামনা জানাতে শুরু করেন। এমনকি কয়েকটি সংবাদমাধ্যমও যাচাই না করেই বিষয়টি প্রকাশ করে।

তবে কাজল নিজেই এ বিষয়ে মুখ খুলেছেন। ভারতীয় একটি গণমাধ্যমকে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, ‘আমি এখন ব্যস্ত, পরে যোগাযোগ করব।’ এই মন্তব্য থেকেই স্পষ্ট হয়, তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন, আর ছড়িয়ে পড়া খবরটি নিছক গুজব।

এছাড়া, কাজলের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশিত নতুন প্রোমোশনাল পোস্টও তার স্বাভাবিক কর্মকাণ্ডের প্রমাণ দিয়েছে। জানা গেছে, সম্প্রতি তিনি স্বামী গৌতম কিচলুর সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতেও গিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
১০৪ বার পড়া হয়েছে