ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

গ্যাবার ডে–নাইট টেস্টে ‘আই ব্ল্যাক’ পরে নামতে পারেন স্মিথ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে স্টিভেন স্মিথকে শিভনারায়ন চন্দরপলের মতো চোখের নিচে ‘আই ব্ল্যাক’ ব্যবহার করতে দেখা যেতে পারে। রোববার (৩০ নভেম্বর) রাতে গ্যাবার ফ্লাডলাইটে অনুষ্ঠিত অনুশীলন সেশনে অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ ব্যাটারকে কালো অ্যান্টি-গ্লেয়ার স্টিকার পরে নেটে ব্যাটিং করতে দেখা গেছে।

আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ব্রিসবেনে শুরু হতে যাওয়া ডে–নাইট টেস্টকে সামনে রেখে স্মিথের এই প্রস্তুতি। গোলাপি বলের ম্যাচে ফ্লাডলাইটের অতিরিক্ত ঝলক নিয়ে অনেক ক্রিকেটারই পূর্বে অভিযোগ করেছেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালেস্টার কুক বলেছিলেন, আলো প্রতিফলনের কারণে গোলাপি বলের কালো সিমে নজর রাখা কঠিন হয়ে পড়ে। জো রুট তো প্রশ্নই তুলে দিয়েছিলেন—অ্যাশেজে আদৌ ডে–নাইট টেস্ট রাখা ঠিক কি না। স্মিথ নিজেও স্বীকার করেছিলেন, দিনের কিছু অংশে গোলাপি বল ট্র্যাক করা বেশ চ্যালেঞ্জিং; এর আচরণও লাল বলের মতো থাকে না।

গোলাপি বলে স্মিথের অতীত পরিসংখ্যানও খুব উজ্জ্বল নয়। ১৩টি ডে–নাইট টেস্টে ২৪ ইনিংসে তার সেঞ্চুরি মাত্র একটি, গড় ৩৭.০৪। অথচ লাল বলে তার রেকর্ড অনেক উজ্জ্বল—১৯০ ইনিংসে ৩৫টি সেঞ্চুরি এবং গড় ৫৮.৩১।

সম্ভবত এই কারণেই তিনি ‘আই ব্ল্যাক’ ব্যবহার করে আলোর ঝলক কমিয়ে বল আরো পরিষ্কারভাবে দেখার চেষ্টা করছেন। মার্কিন খেলাধুলায় এই স্টিকার নিয়মিত দেখা গেলেও ক্রিকেটে এটি খুব পরিচিত নয়। তবে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিভনারায়ন চন্দরপল চোখের নিচে কালো স্টিকার লাগানো ব্যাটার হিসেবে বিশেষভাবে পরিচিত। অনেকে ধারণাই করতে পারতেন না—এটি ছিল মূলত অ্যান্টি-গ্লেয়ার প্যাচ, যা ত্বকে আলো পড়লে তার প্রভাব কমিয়ে দিত।

২০১৮ সালে গালফ নিউজকে চন্দরপল বলেছিলেন, আলো বেশি হলে তিনি এগুলো ব্যবহার করতেন এবং এতে ৬০–৭০ শতাংশ গ্লেয়ার কমে যেত।

ক্রিকেট ভক্তদের কৌতূহলের বিষয় ছিল চন্দরপলের এই স্টিকার। এবার কি গ্যাবার ডে–নাইট ম্যাচে স্মিথ সেই আলোচনাকে আবারও জাগিয়ে তুলবেন?
ইতোমধ্যে সিরিজের প্রথম টেস্ট মাত্র দুই দিনে জিতে অ্যাশেজে ১–০তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
১১৮ বার পড়া হয়েছে