ঢাকা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

ঘরোয়া ক্রিকেটে ফিরেই ইতিহাস গড়লেন কোহলি, লিস্ট এ’তে দ্রুত ১৬ হাজার রান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করেই নতুন এক কীর্তি গড়েছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচেই তিনি লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করে ছাড়িয়ে গেছেন শচীন টেন্ডুলকারকে।
বুধবার (২৪ ডিসেম্বর) প্রায় দেড় দশক পর বিজয় হাজারে ট্রফিতে মাঠে নামেন কোহলি। বেঙ্গালুরুতে অন্ধ্র প্রদেশের বিপক্ষে দিল্লির হয়ে নিজের ৩৩০তম লিস্ট এ ইনিংস খেলতে নেমেই ব্যাট হাতে ঝলক দেখান তিনি। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে মাত্র ১০১ বলে ১৩১ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন এই তারকা ব্যাটার।
এই শতকের মধ্য দিয়েই কোহলি পূর্ণ করেন লিস্ট এ ক্রিকেটে ১৬ হাজার রান। যেখানে এই রানে পৌঁছাতে শচীন টেন্ডুলকারকে খেলতে হয়েছিল ৩৯১টি ইনিংস, সেখানে কম ইনিংসেই কীর্তিটি গড়লেন কোহলি।
লিস্ট এ ক্রিকেটে শচীন টেন্ডুলকার খেলেছেন ৫৫১টি ম্যাচে ৫৩৮ ইনিংস এবং করেছেন মোট ২১ হাজার ৯৯৯ রান। এর মধ্যে ওয়ানডে ক্রিকেটেই রয়েছে ১৮ হাজার ৪২৬ রান, যা এসেছে ৪৫২ ম্যাচে। অন্যদিকে বিরাট কোহলি এখন পর্যন্ত ২৯৬টি ওয়ানডে ম্যাচে সংগ্রহ করেছেন ১৪ হাজার ৫৫৭ রান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪০:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
১৫৪ বার পড়া হয়েছে