ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

চট্টগ্রাম পর্ব শেষে জমে উঠেছে বিপিএলে প্লে-অফের লড়াই

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চট্টগ্রাম পর্ব শেষে জমে উঠেছে বিপিএলে প্লে-অফের লড়াই।

বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষে জমে উঠেছে প্লে-অফের লড়াই। রংপুর বাদে বাকি শীর্ষ চারে জায়গা পেতে লড়বে ৬ দল। সবচেয়ে এগিয়ে ফরচুন বরিশাল আর চিটাগং কিংস। তলানিতে থাকলেও সুযোগ আছে ঢাকা-সিলেটের। এদিকে, মানহীন বিদেশিদের ভিড়ে ব্যাটে-বলে এগিয়ে স্থানীয় ক্রিকেটাররা। যদিও বন্দরনগরীতে মাঠের চেয়ে আলোচনায় বেশি ছিলো খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু।

বন্দরনগরীতে বরাবরই মাঠের ক্রিকেট হিট। ধারাবাহিকতা ছিলো এবারও। সাগরিকায় ব্যাটে-বলে মারকাটারি টি-টোয়েন্টির আমেজ। ৮ দিনে ১২ ম্যাচ। যাতে ৬ ইনিংসেই রান ১৯০ প্লাস। থেমেছে রংপুর রাইডার্সের জয়রথ। পয়েন্ট টেবিলের হিসেব-নিকেষও জমিয়ে দিয়েছে বন্দরনগরী চট্টগ্রাম।

শীর্ষে থাকা রংপুর নিশ্চিত করেছে প্লে-অফ। বাকি ৩ ম্যাচের একটায় জিতলে নিশ্চিত হবে শীর্ষ দুইয়ে থাকা। অর্থাৎ, আর একটি জয় পেলেই কোয়ালিফায়ার খেলবে সোহানের দল। সেক্ষেত্রে প্রথমটায় হারলেও থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সুযোগ।

দুইয়ে থাকা বরিশালের জন্য এখনও নিশ্চিত নয় প্লে-অফের জায়গা। তবে সবচেয়ে কম ম্যাচ খেলা তামিম ইকবালদের দরকার ৪ ম্যাচে মাত্র এক জয়। টপ ফোরের সমীকরণে তিন নম্বরে থাকা চিটাগং কিংসের সুযোগ সবচেয়ে বেশি। দুই জয়ে মোহাম্মদ মিথুনদের নিশ্চিত প্লে-অফ। এক জয়েও সুযোগ থাকবে, তবে দেখতে হবে হিসেব-নিকেষ। তাদের পরের তিন ম্যাচ রংপুর, সিলেট আর বরিশালের বিপক্ষে।

শেষদিনে রাজশাহী আর খুলনার জয় বিপদে ফেলে দিয়েছে ঢাকাকে। ঐ দুই দলই যেন পরের তিন ম্যাচ হারে, এমনটা প্রত্যাশা করবে শাকিব খানের দল। তবে প্রতিপক্ষ হারলেই হবে না, শেষ দুই ম্যাচের দুটিতেই জিততে হবে লিটন-মোস্তাফিজদের। কাগজে-কলমে টিকে আছে সিলেট স্ট্রাইকার্সও।

এদিকে মানহীন বিদেশিদের ভিড়ে ব্যাটে-বলে আধিপত্য লোকাল ক্রিকেটারদের। রানের হিসেবে টপ ফাইভে চারজন বাংলাদেশি। উড়তে থাকা তামিম আছেন শীর্ষে। তালিকার একমাত্র বিদেশি চিটাগং কিংসের গ্রাহাম ক্লার্ক।

বোলিংয়ের শীর্ষ পাঁচের তিনজন বাংলাদেশি। ঢাকা-সিলেটের পর চট্টগ্রাম পর্ব শেষেও টপ উইকেটটেকার ঢাকা এক্সপ্রেস তাসকিন আহমেদ। বল হাতে ধারাবাহিকতা দেখাচ্ছেন আবু হায়দার রনিও।

তবে ব্যাট বলের হিসেব ছাপিয়ে বন্দরনগরীতে আলোচনায় ছিলো প্লেয়ার্স পেমেন্ট। ফ্র্যাঞ্জাইজিদের অপেশাদারিত্বে ঘটেছে অনুশীলন বয়কটের মতো ন্যাক্কারজনক ঘটনা। প্রতিশ্রুতি দিয়েও পাওনা অর্থ পরিশোধ না করায় মাঠে যাননি চিটাগং কিংসের লঙ্কান রিক্রুট বিনুরা ফার্নান্দো। অভিযোগ উঠেছে ফিক্সিংয়েরও।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
১৫৬ বার পড়া হয়েছে