ঢাকা ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

জাতীয় নারী ফুটবল দলের ঋতুপর্ণা চাকমা পেলেন বেগম রোকেয়া পদক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা এ বছরের বেগম রোকেয়া পদকে সম্মানিত হয়েছেন। বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকার নারীর অগ্রগতিতে অবদান রাখা ব্যক্তিদের এই পদক প্রদান করে থাকে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন ঋতুপর্ণা।

২০২৪ সালে সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা জেতা এবং প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। মাঠে ধারাবাহিক দারুণ পারফরম্যান্সের মাধ্যমে দলকে এগিয়ে নিতে এই তরুণ ফুটবলার ছিলেন অন্যতম ভরসা।

রাঙামাটির পাহাড়ি অঞ্চল থেকে উঠে আসা ঋতুপর্ণার জন্য এই সম্মান বিশেষ তাৎপর্যপূর্ণ। পরিবারের একাধিক শোক ও নানা প্রতিকূলতার মধ্যেও নিজের খেলায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন তিনি। তার অবদানকে স্বীকৃতি জানিয়ে তাকে ‘নারী জাগরণ (ক্রীড়া)’ বিভাগে পদক প্রদান করা হয়েছে।

এ ছাড়াও সমাজের বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অবদান রাখা আরও কয়েকজন নারীকেও এদিন রোকেয়া পদকে ভূষিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
১৩৭ বার পড়া হয়েছে