ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

চলতি বছরের জানুয়ারির প্রথম ১৪ দিনে দেশে বৈদেশিক মুদ্রা হিসেবে প্রবাসী আয় এসেছে ১৭০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায়, প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় ২০ হাজার ৭৭৬ কোটি ৬০ লাখ টাকা। শুধু গতকাল বুধবারই দেশে এসেছে এক হাজার ৩৭৮ কোটি ৬০ লাখ টাকার সমপরিমাণ রেমিট্যান্স।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগের বছরের একই সময়ে, অর্থাৎ জানুয়ারির প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ১০০ কোটি ৪০ লাখ ডলার। সে তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে ৬৯ দশমিক ৮০ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক চিত্র দেখা যাচ্ছে। চলতি বছরের ১ জুলাই থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত সময়ে মোট প্রবাসী আয় এসেছে এক হাজার ৭৯৬ কোটি ৯০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল এক হাজার ৪৭৮ কোটি ডলার।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
৬৭ বার পড়া হয়েছে