ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

জাপানের সাবেক প্রধানমন্ত্রীর হত্যার ঘটনায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যার ঘটনায় অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামিকে দীর্ঘ বিচারপর্ব শেষে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অভিযোগ ছিল, তিনি ঘরে তৈরি বন্দুক ব্যবহার করে প্রকাশ্যে আবে হত্যা করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ বুধবার (২১ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে।

২০২২ সালে পশ্চিম জাপানের নারা শহরে নির্বাচনী প্রচারণার সময় শিনজো আবে জনসমক্ষে বক্তব্য দিচ্ছিলেন। সেই সময়ে ইয়ামাগামি ঘরে তৈরি বন্দুক দিয়ে তাকে গুলি করে হত্যা করেন। বন্দুক সহিংসতা খুবই বিরল দেশ জাপানে এই হত্যাকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। ঘটনার সঙ্গে যুক্ত ৪৫ বছর বয়সী ইয়ামাগামিকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয় এবং হত্যা ও আগ্নেয়াস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলার শুনানি দেখতে নারা আদালতের বাইরে শত শত মানুষ ভিড় করেন, এবং সীমিত আসনের কারণে দর্শক লটারির মাধ্যমে নির্বাচিত হন।

শিনজো আবে ২০২০ সালে স্বাস্থ্যগত কারণে প্রধানমন্ত্রীর পদ ছাড়লেও তখনও তিনি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাবশালী ছিলেন। তার দীর্ঘমেয়াদি শাসনামলকে জাপানের রাজনৈতিক স্থিতিশীলতার সময় হিসেবে মনে করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৬:০১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
৭৮ বার পড়া হয়েছে