ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাজস্ব ঘাটতিতে চাপে সরকার, আদায় বাড়াতে জোর দিচ্ছে এনবিআর সংস্কারে Logo পদ্মায় বাস দুর্ঘটনার ৫ ঘণ্টা পরও নিখোঁজ বহু যাত্রী Logo ইরান যুদ্ধ থামার ইঙ্গিত? ১৫ দফা প্রস্তাব ঘিরে বাড়ছে জল্পনা Logo মগবাজারের ঘটনায় নিজেদের অবস্থান জানিয়ে ভিডিও প্রকাশ নবীন ফ্যাশনের Logo ২০২৬ বিশ্বকাপের টিকিট মূল্য নিয়ে ফিফার বিরুদ্ধে ইউরোপীয় সমর্থকদের মামলা Logo স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৪ শিক্ষানবিশ এএসপি চাকরি থেকে অপসারণ Logo নবীন ফ্যাশন দোকান বন্ধের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ, ওসিকে তলব Logo ১৩৩ অধ্যাদেশের মধ্যে ১২০টির সিদ্ধান্ত চূড়ান্ত, বাকিগুলো নিয়ে আলোচনা ২৯ মার্চ Logo যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র–ইসরাইলের কাছে ইরানের পাঁচ শর্ত

জ্বালানি সংকট মোকাবিলায় মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন, প্রধান অর্থমন্ত্রী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকার একটি উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। জ্বালানি সংকট এখন বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ ইস্যু। সংঘাত দীর্ঘায়িত হলে এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। এ কারণেই সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে মন্ত্রী পর্যায়ের এই কমিটি গঠন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, কমিটির প্রধান হিসেবে অর্থমন্ত্রী দায়িত্ব পালন করবেন এবং বিশেষ করে সংকট মোকাবিলায় প্রয়োজনীয় আর্থিক বিষয়গুলো তদারকি করবেন।
এদিকে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম শুরু হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলোর ব্যবহার অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।
এছাড়া অফিসে ব্লাইন্ড পর্দা ব্যবহার না করে সূর্যের আলো প্রবেশের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। অপ্রয়োজনীয়ভাবে বাথরুমের লাইট জ্বালিয়ে না রাখা এবং করিডোরে এনার্জি সেভিংস লাইট ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।
শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহারের ক্ষেত্রেও নির্দেশনা রয়েছে। অবৈধ এসি ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে এবং কোনো এসি ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে চালানো যাবে না। সরকারি অফিস ও আদালতসহ সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এ নির্দেশনা প্রযোজ্য হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৪২ বার পড়া হয়েছে