ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

টসে জিতে প্রথমে ব্যাট করবে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ নামছে ফিল্ডিংয়ে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আবারও টসে হারল বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ফলে লিটন দাসের নেতৃত্বাধীন দলকে ম্যাচের শুরুতে ফিল্ডিংয়ে নামতে হচ্ছে।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতার পর আত্মবিশ্বাসে ছিল বাংলাদেশ, তবে প্রথম টি-টোয়েন্টিতে হেরে যাওয়ায় এখন সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের।

আজকের ম্যাচে বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন—উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানের জায়গায় একাদশে ফিরেছেন জাকের আলী। অন্যদিকে, প্রথম ম্যাচে জেতা ওয়েস্ট ইন্ডিজ তাদের আগের একাদশই অপরিবর্তিত রেখেছে।

বাংলাদেশের একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ:
ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়ের ও জেডেন সিলস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩২:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
৬৭ বার পড়া হয়েছে