ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ফের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পিসিবি সভাপতি নাকভি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। দল ঘোষণা করা হলেও এখনো নিশ্চিত হয়নি পাকিস্তানের অংশগ্রহণ। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল সোমবার (২ ফেব্রুয়ারি)। তবে পাকিস্তানের গণমাধ্যমের দাবি, রোববারই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে বিশ্বকাপ বর্জনের সম্ভাবনা থাকলে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতিও রেখেছে বোর্ড। খবর প্রকাশ করেছে জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টায় পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে বৈঠকে বসবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ওই বৈঠকেই বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর আগেই বিশ্বকাপের জন্য নির্ধারিত জার্সি উন্মোচন কর্মসূচি স্থগিত করেছে পিসিবি।

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত এলে বিকল্প পরিকল্পনাও চূড়ান্ত করে রেখেছে বোর্ড। সেক্ষেত্রে লাহোরে চার দলের একটি টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করা হয়েছে। এই টুর্নামেন্টে ‘দ্য পাকিস্তান’, শাহিন্স, অনূর্ধ্ব-১৮ দলসহ ক্রিকেটারদের ভাগ করে চারটি দল গঠন করা হবে।

এদিকে, নিরাপত্তাজনিত কারণে ভারতে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করেছিল বাংলাদেশ। তবে আইসিসি সেই অনুরোধ নাকচ করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে টুর্নামেন্ট বর্জনের ইঙ্গিত দেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর পিসিবি সভাপতি জানিয়েছিলেন, বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত আসবে শুক্রবার অথবা সোমবার। যদিও গত শুক্রবার (৩০ জানুয়ারি) কোনো ঘোষণা আসেনি, পাকিস্তানি গণমাধ্যমের দাবি—আজই সেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
৫৪ বার পড়া হয়েছে