ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামলায় আহত মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত, পা ক্ষতিগ্রস্ত Logo ড্রয়ে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে রিয়াল মাদ্রিদ Logo সৎ থাকলে দেশ ছাড়ার প্রয়োজন নেই: অনন্ত জলিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ পদে শতাধিক আবেদন, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা Logo চীন সফরে তাইওয়ানের বিরোধী নেত্রী, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে একত্রীকরণে জোর Logo টেকনাফে মুরগির খামারে অভিযান, ৫ লাখ ইয়াবা উদ্ধার Logo বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী দিপালী Logo জাতীয় সংসদে পাস হলো ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’, বাতিল আগের অধ্যাদেশ Logo জুন-জুলাইয়ে আসতে পারে ছাত্রদলের নতুন নেতৃত্ব, জোর লবিংয়ে পদপ্রত্যাশীরা Logo সংসদে আবারও বিরোধী দলের ওয়াকআউট

ড্রয়ে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে রিয়াল মাদ্রিদ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

লা লিগায় শিরোপার লড়াইয়ে আগে থেকেই বার্সেলোনার পিছনে থাকা রিয়াল মাদ্রিদ নিজেদের অবস্থান আরও দুর্বল করেছে। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনার বিপক্ষে ১-১ গোলের সমতায় থেমেছে তারা।

শুক্রবার (১০ এপ্রিল) রাতের এই ম্যাচে টানা তৃতীয়বারের মতো জয়হীন থাকে রিয়াল। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের শক্ত রক্ষণভাগ ভাঙতে পারেনি লস ব্লাঙ্কোসরা। উল্টো বিরতির আগে গোলরক্ষক লুনিনের দারুণ সেভ দলকে গোল হজম থেকে বাঁচায়।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫১ মিনিটে ফেদেরিকো ভালভার্দের দূরপাল্লার শটে লিড নেয় স্বাগতিকরা। তবে সেই আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি। মাত্র ১১ মিনিট পর, ৬২ মিনিটে জিরোনার থমাস লেমার গোল করে সমতা ফেরান।

শেষ মুহূর্তে জয়ের জন্য চাপ সৃষ্টি করলেও আর গোল আদায় করতে পারেনি রিয়াল। ফলে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাতে হয়েছে তাদের।

এই ফলাফলে রিয়াল মাদ্রিদ এখন বার্সেলোনার থেকে ৬ পয়েন্ট পিছিয়ে আছে, তাও এক ম্যাচ বেশি খেলে। অন্যদিকে বার্সেলোনার পয়েন্ট ৭৬। তাদের পরবর্তী ম্যাচে জয় পেলে ব্যবধান বেড়ে ৯ পয়েন্ট হতে পারে, যা শিরোপা লড়াইকে অনেকটাই নির্ধারিত করে দিতে পারে।

এর আগে মায়োর্কার বিপক্ষে পরাজয়ের পর এই ড্র রিয়ালের ওপর চাপ আরও বাড়িয়েছে। সামনে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়নস লিগ ম্যাচ থাকায় কোচ অরবেলোয়ার জন্য বিষয়টি বড় উদ্বেগ হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
১ বার পড়া হয়েছে