ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

তাইজুলের ঐতিহাসিক অর্জন: টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটধারী এখন এই বামহাতি স্পিনার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

মিরপুর টেস্টের চতুর্থ দিনে নতুন মাইলফলক স্পর্শ করলেন তাইজুল ইসলাম। সাকিব আল হাসানকে পেছনে ফেলে তিনি এখন বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বাধিক উইকেটের মালিক। দিন শেষে আয়ারল্যান্ড ৬ উইকেটে ১৭৬ রান তুলে মাঠ ছাড়ে, যেখানে শেষদিনে জয়ের জন্য আরও ৩৩৩ রান প্রয়োজন তাদের। বাংলাদেশের হাতে রয়েছে এখনও চারটি উইকেট।

শনিবার (২২ নভেম্বর) চতুর্থ দিনের খেলা শুরু হয় আগের দিনের ১৫৬/১ স্কোর এবং ৩৬৭ রানের লিড নিয়ে। দিনের শুরুতেই বিদায় নিতে হয় ওপেনার সাদমান ইসলামকে। ৭৮ রানে ম্যাকব্রেইনের স্পিনে তিনি ফেরেন সাজঘরে।

অন্যদিকে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন। মাত্র ১ রান যোগ করেই আউট হওয়ার ফলে ১৭৪ রানে তৃতীয় উইকেট পড়ে। তবে মুমিনুল হক ও মুশফিকুর রহিম দারুণ জুটি গড়ে দলকে এগিয়ে নেন এবং দুজনই অর্ধশতক পূরণ করেন। মুমিনুল ৮৭ রান করে বিদায় নিলে ২৯৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ দল।

জয়ের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আইরিশদের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ওপেনারদের দুজন—বালবার্নি ও স্টারলিং—কে দ্রুত তুলে নেন তাইজুল। এরপর কার্মিচেলকে আউট করেন হাসান মুরাদ। অর্ধশত রান করে হ্যারি ট্যাক্টর মুরাদের শিকার হন, আর লরকান টাকারের ইনিংসও বড় হতে পারেনি।

উল্লেখ্য, ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ তুলেছিল ৪৭৬ রান। জবাবে আয়ারল্যান্ড থামে ২৬৫ রানে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
১৩৩ বার পড়া হয়েছে