ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

তিন বছরে রাহা: ভাইয়ের মেয়েকে জন্মদিনে আবেগঘন বার্তা রণবীরের বোনের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বলিউড দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুরের কন্যা রাহা কাপুরের জন্মদিন আজ, বৃহস্পতিবার (৬ নভেম্বর)। দেখতে দেখতে তিন বছরে পা দিল এই তারকাদম্পতির একমাত্র সন্তান।

রণবীর ও আলিয়া পাঁচ বছর প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের ১৪ এপ্রিল একে অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কাপুর পরিবারের বাড়িতেই হয় তাদের ঘরোয়া আয়োজনের বিয়ে। বিয়ের মাত্র সাত মাস পরই কন্যাসন্তানের মা হন আলিয়া ভাট।

২০২২ সালের ৬ নভেম্বর জন্ম নেয় রাহা। জন্মের পর থেকেই সে বলিউডের সবচেয়ে আলোচিত স্টারকিডদের একজন হয়ে ওঠে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র খবরে বলা হয়েছে, রাহার জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দিয়েছেন রণবীরের বোন রিদিমা কাপুর সাহনি।
তিনি লেখেন,

“তিন বছর কেটে গেল মিষ্টি, ভালোবাসা আর আলিঙ্গনে ভরা দিনগুলোর মাঝে। শুভ জন্মদিন আমার রারু পারু।”

আরও যোগ করেন,

“তুমি আমাদের পৃথিবীর সবচেয়ে আদরের ছোট্ট তারা। আমি তোমাকে অসীম ভালোবাসি!”

তবে এখন পর্যন্ত আলিয়া বা রণবীর কেউই মেয়ের জন্মদিনের আয়োজন নিয়ে প্রকাশ্যে কিছু জানাননি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
৮৯ বার পড়া হয়েছে