ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

থানায় জিডি করলেন ওমর সানী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

থানায় জিডি করলেন ওমর সানী।

রাজধানীর ভাটারা থানায় জিডি করেছেন ঢালিউড চিত্রনায়ক ওমর সানী। হঠাৎই বাড়িতে চুরির ঘটনা ঘটায় পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেতা।

সোমবার (২ নভেম্বর) সকালে ওমর সানীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওমর সানী জানান, ঘটনার ওই দিন সকালে মর্নিং ওয়াকে বের হয়েছিলেন তিনি। এরপর মর্নিং ওয়াক শেষে বাড়িতে ঢুকেই বুঝতে পারেন বেশকিছু মূল্যবান জিনিস, নগদ অর্থ খোয়া গেছে তার।

বাড়িতে চুরির প্রসঙ্গে সানী বলেন, সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়াকে বের হই। এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরলে বুঝতে পারি বাড়িতে চুরি হয়েছে।
 
সানী আরও বলেন, আমার স্যামসাং এস টুয়েন্টি আল্ট্রা, অপ্পো ফোন নেই। ড্রয়ারে নগদ ২২ হাজার টাকা ছিল, সেটিও নেই। আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিক্স মোবাইল ফোনটিও নেই।
 
বাসায় চুরির ঘটনায় ওইদিনই ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সানী। অজ্ঞাতনামা চোরদের দ্রুত খুঁজে পেতে চুরি যাওয়া তিন ফোনের আইএমইআইসহ সব তথ্যই পুলিশকে দিয়েছেন এ অভিনেতা।
  
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
১৫৯ বার পড়া হয়েছে