ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

দক্ষিণ এশিয়ার ৯০% মানুষ ২০৩০ সালে তীব্র দাবদাহের ঝুঁকিতে: বিশ্বব্যাংক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিশ্বব্যাংকের একটি নতুন প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে ২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার জনসংখ্যার প্রায় ৯০ শতাংশই তীব্র গরমের হুমকির মুখে পড়বে। একই সময় অঞ্চলটির প্রতি চারজনের একজন বন্যার ঝুঁকিতে থাকবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। সোমবার (২৪ নভেম্বর) সকালে প্রকাশিত এই প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, উপকূলীয় এলাকায় পানি ও মাটির লবণাক্ততা আরও বেড়ে যাওয়ায় সেখানে বসবাস ক্রমেই কঠিন হয়ে পড়তে পারে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা অধিকাংশ ক্ষেত্রেই স্বল্প ব্যয় সম্পন্ন ও নামমাত্র উদ্যোগ; বড় ধরনের সরকারি পরিকল্পনা এখনো দৃশ্যমান নয়।

আলোচনায় বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে জলবায়ু সংকট ও পরিবেশগত চ্যালেঞ্জের মধ্য দিয়ে অতিক্রম করছে। আগাম দুর্যোগ সতর্কতা ব্যবস্থা, স্মার্ট কৃষি প্রযুক্তি এবং অভিযোজন বাজেট বৃদ্ধি করতে পারলে পরিস্থিতি উন্নত হতে পারে বলে তিনি মত দেন।

একই অনুষ্ঠানে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ সিদ্ধার্থ শর্মা বলেন, জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের অগ্রগতি কাঙ্ক্ষিত গতিতে নেই। বাস্তব পরিস্থিতিতে দ্রুত উদ্যোগ গ্রহণ অপরিহার্য উল্লেখ করে তিনি জানান, সরকারি-বেসরকারি খাতকে যৌথভাবে এগিয়ে আসতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
১২৩ বার পড়া হয়েছে