ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

দেশের বাজারে স্বর্ণের ভরিপ্রতি মূল্য অপরিবর্তিত, রুপার দামও স্থিতিশীল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দেশের বাজারে স্বর্ণের দাম পূর্বঘোষিত মূল্যেই বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২০ নভেম্বর যে দাম নির্ধারণ করেছিল, শনিবার (২৯ নভেম্বর) সেই মূল্যসূচি অনুযায়ীই স্বর্ণ বিক্রি চলছে।

বর্তমান বাজার অনুযায়ী, এক ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। একইভাবে ২১ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি মূল্য ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা এবং ১৮ ক্যারেটের দাম নির্ধারিত আছে ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা। সনাতন মানের স্বর্ণের এক ভরি এখন বিক্রি হচ্ছে ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকায়।

বাজুসের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী এই মজুরি ভিন্ন হতে পারে বলেও জানানো হয়েছে।

এর আগে ১৯ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওইদিন ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি মূল্য ২ হাজার ৬১২ টাকা বাড়িয়ে ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়, যা ২০ নভেম্বর থেকে কার্যকর হয়। তখন ২১ ক্যারেটের নতুন দাম ছিল ২ লাখ ৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন মানের স্বর্ণের দাম দাঁড়ায় ১ লাখ ৪২ হাজার ৫৯২ টাকা।

স্বর্ণের দামে পরিবর্তন আসলেও রুপার বাজারে কোনো ওঠানামা দেখা যায়নি। বাজারে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
৯৯ বার পড়া হয়েছে