ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

দ্বিতীয় ওয়ানডের আগে বড় বিপদে বাংলাদেশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দ্বিতীয় ওয়ানডের আগে বড় বিপদে বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে ৯২ রানের হারের দিনে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বিস্ময়ের জন্ম দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অবাক করেছে মুশফিকুর রহিমের ব্যাটিং পজিশনও। এদিন সাত নম্বরে নেমে মাত্র ৩ বল খেলে ১ রান করেই আল্লাহ মোহাম্মদ গজনফরের বলে স্টাম্পিং হয়ে গেছেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার। এদিন দলের যা অবস্থা ছিল তাতে আরও আগেই ব্যাটিংয়ে নামার কথা মুশফিকের। কিন্তু এতো নিচে তাকে ব্যাটিং করতে নামানোয় অনেক ধরণের গুঞ্জনও ডালপালা মেলা শুরু করেছিল। অবশেষে যা জানা গেছে, তাতে দ্বিতীয় ওয়ানডের আগে দুশ্চিন্তা আরও বাড়ছে বাংলাদেশের।

মুশফিক সাত নম্বরে ব্যাট করতে নেমেছেন বাধ্য হয়ে। চোট পাওয়াতেই ব্যাটিং অর্ডারে এই অবনতি। আফগানিস্তানের ইনিংসের শেষ দিকে উইকেটকিপিং করার সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন এই উইকেটকিপার। আঙুলের প্রাথমিক শুশ্রূষা করে তারপর ব্যাটিংয়ে নেমেছিলেন। ব্যাটিং অর্ডার পিছিয়ে নিয়ে সময়টা কাজে লাগিয়েছেন ব্যথা কমাতে।

তবে আরও বড় দুঃসংবাদ হচ্ছে, আঙুলের এই চোটের কারণে আগামীকাল শুক্রবার (৮ নভেম্বর) দ্বিতীয় ওয়ানডে খেলা হচ্ছে না মুশফিকের। দলীয় সূত্রে এমনটাই জানা গেছে।

মুশফিকের চোট কতটা গুরুতর তা এখনও নিশ্চিত নয়। অতকাল রাতেই তার নাগুলের পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। তার আঙুলে চিড় বা ফাটল ধরেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে আজ আরও পরীক্ষানিরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।  

(বিস্তারিত আসছে)
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
১৭০ বার পড়া হয়েছে