ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেটকে হারিয়ে বিপিএল ফাইনালে রাজশাহী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে নাটকীয় লড়াই শেষে সিলেট টাইটান্সকে ১২ রানে পরাজিত করে ফাইনালের টিকিট কেটেছে রাজশাহী ওয়ারিয়র্স। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রানেই থামে সিলেট।
বুধবার (২১ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে সিলেট প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে টাইটান্স। দলীয় মাত্র ৭ রানেই জাকির ও আরিফুল—দুজনেই শূন্য রানে আউট হয়ে ফিরে যান।
চাপের মুহূর্তে ইমন ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন। মঈন আলী বড় অবদান রাখতে না পারলেও স্যামের সঙ্গে জুটি গড়ার উদ্যোগ ছিল। ইমন ৪৮ রান করে ফিরলে ভাঙে সেই জুটি। স্যামের ব্যাট থেকে আসে ৩৭ রান। এরপর আফিফ (২১) ও ক্রিস (১৫) কিছুটা লড়াই দেখালেও অন্য ব্যাটাররা এক অঙ্কের ঘর পেরোতে পারেননি। শেষ পর্যন্ত সিলেটের ইনিংস থামে ১৫৩ রানে। রাজশাহীর হয়ে ফার্নান্দো ১৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
এর আগে ব্যাট করতে নেমে রাজশাহী ৪১ রানের উদ্বোধনী জুটি পায়। শাহিবজাদা ফারহান ২৬ রান করে আউট হলে জুটি ভাঙে। তানজিদ তামিম ৩২ রান করে নাসুম আহমেদের বলে বিদায় নেন। অধিনায়ক নাজমুল শান্ত ব্যাট হাতে সুবিধা করতে পারেননি; মুশফিক ও মেহেরব ফিরে যান শূন্য রানে।
দেশীয় ব্যাটারদের ব্যর্থতার দিনে রাজশাহীর ভরসা হয়ে ওঠেন জেমি নিশাম। ২৬ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। শেষদিকে উইলিয়ামসনের ৪৫ রানের কার্যকর ক্যামিওতে রাজশাহী ১৬৫ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায়। সিলেটের হয়ে সালমান ইরশাদ ২৩ রানে ৩ উইকেট নেন।
আগামী শুক্রবার শিরোপা নির্ধারণী ফাইনালে চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
৭৯ বার পড়া হয়েছে