ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ Logo টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ, নজির গড়ল ইরান Logo দোকানপাট খোলা রাখার সময় বাড়ল, নতুন সময় ঘোষণা

নতুন সরকারের শপথ গ্রহণ সোমবার অনুষ্ঠিত হবে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আগামী সোমবার ১৬ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। একই দিনে সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন। শনিবার ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে

সূত্র জানায়, সোমবার সকালে সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। শপথ গ্রহণের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে

সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর বিকেলেই রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে উপস্থিত হবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথ গ্রহণকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

বিএনপি জোটের নির্বাচনী জয় অনুযায়ী মন্ত্রিসভায় কারা স্থান পাবেন তা নিয়ে দেশের রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে। বিশেষভাবে তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় কতজন অভিজ্ঞ রাজনীতিবিদ, নতুন মুখ এবং তরুণ প্রতিনিধি থাকবেন তা এখন দেখার বিষয়

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
৪৩ বার পড়া হয়েছে