ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

নাসির-ইলিয়াস প্রসঙ্গে কথা বললে সংসারে আগুন লাগবে: সুবাহ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ক্রিকেটার নাসির হোসেন ও তরুণ প্রজন্মের গায়ক ইলিয়াস হোসাইনকে নিয়ে অতীতের কোনো ঘটনায় মন্তব্য করতে নারাজ শোবিজ অঙ্গনের আলোচিত অভিনেত্রী ও গায়িকা হুমায়রা সুবাহ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, অতীত ও প্রাক্তনদের নিয়ে কথা বলতে চাইছেন না সুবাহ। সাক্ষাৎকারে তিনি জানান, দুই প্রাক্তন নিয়ে এখন মুখ খুললে তাদের সংসারে আগুন লেগে যাবে।

পুরনো স্মৃতি নিয়ে কথা না বলতে চাইলেও প্রায়ই ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে এমনই বিড়ম্বনার মুখে পড়েন সুবাহ।

সাক্ষাৎকারে নানা প্রাসঙ্গিক আলোচনা করার পাশাপাশি এ গায়িকাকে প্রাক্তন প্রসঙ্গেও প্রশ্ন করা হয়। এতে কিছুটা অস্বস্তি প্রকাশ করেই সুবাহ বলেন, দেখুন আমি এখন সিঙ্গেল। তাই প্রাক্তনদের নিয়ে কথা বলতে চাই না।
 
সুবাহ আরও বলেন, প্রাক্তনরা বিবাহিত। তাদের বাচ্চা-কাচ্চাও আছে। এ অবস্থায় তাদের নিয়ে যদি আমি কিছু বলি তবে তাদের সংসারে আগুন লাগবে। আমি কারো সংসারে আগুন লাগাতে চাই না। তারা ভালো থাকুক।
ব্যক্তি জীবনে ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে দীর্ঘ সময় প্রেমের সম্পর্কে ছিলেন সুবাহ। সম্পর্কে হঠাৎই তাদের ব্রেকআপ হলে গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন অভিনেত্রী।

বিয়ের এক মাসের মাথায় স্বামী ইলিয়াসের বিরুদ্ধে নিজের আপত্তিকর ছবি অন্তর্জালে ভাইরাল করার অভিযোগ তোলেন সুবাহ। এরপরই বিবাহিত জীবনের ইতি টেনে একাই জীবন পার করছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
১৭২ বার পড়া হয়েছে