ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

নেপালকে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে কোনো সুযোগ না দিয়ে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে লাল-সবুজের মেয়েরা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) নেপালের পোখরার রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের প্রথম দিকেই প্রতিমা মুন্ডার গোলে লিড নেয় দলটি। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান বাড়ান আলপি আক্তার, যা ছিল ম্যাচে তার প্রথম গোল।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে বাংলাদেশ। ৬৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন আলপি। এরপর ম্যাচের ৮২ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি, নিশ্চিত করেন বাংলাদেশের বড় জয়।
হ্যাটট্রিকের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আলপি আক্তার। টুর্নামেন্টে এখন পর্যন্ত তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭-এ, যা তাকে শীর্ষ গোলদাতার তালিকায় শীর্ষে রেখেছে।
আগেই শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ দল আগামী ৭ ফেব্রুয়ারি একই মাঠে আবারও ভারতের মুখোমুখি হবে শিরোপা লড়াইয়ে। উল্লেখ্য, বয়সভিত্তিক সাফ প্রতিযোগিতায় বাংলাদেশ এর আগে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে, যার মধ্যে অনূর্ধ্ব-১৯ বিভাগে দুইবার শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
৬৩ বার পড়া হয়েছে