ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

পাকিস্তানের মোহাম্মদ হারিসকে দলে ভেড়াল দুর্বার রাজশাহী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পাকিস্তানের মোহাম্মদ হারিসকে দলে ভেড়াল দুর্বার রাজশাহী।

আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। আর আসরের প্রথম দিনেই মাঠে নামবে নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে তারা। তার আগে দলের শক্তি বাড়াতে আরও এক তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আসন্ন বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলতে দেখা যাবে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিসকে। সরাসরি চুক্তিতে এই ২৩ বছর বয়সীকে দলে ভিড়িয়েছে রাজশাহী। গতকাল রোববার (২২ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্বার রাজশাহী আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির জন্য পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিসকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে দুর্বার রাজশাহী, যা ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে।’

খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে জন্ম নেয়া হারিস পাকিস্তানের জার্সিতে এখন পর্যন্ত ৬টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলেছে। বিপিএলের ২০২২-২৩ মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের হয়েও খেলতে দেখা গেছে তাকে।

মোহাম্মদ হারিস স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৯৮টি ম্যাচ খেলেছেন। তাতে ২৩.৯৫ গড় ও ১৪৬.২১ স্ট্রাইকরেটে ২১৮০ রান করেছেন।  

আগামী ৩০ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন ফ্রচুন বরিশালের মুখোমুখি হচ্ছে দুর্বার রাজশাহী। ম্যাচটি শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
১৫৪ বার পড়া হয়েছে