ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের জেল ও জরিমানা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

কেনিয়ায় লাগেজের ভেতরে বিপুল সংখ্যক জীবিত পিঁপড়া বহনের মাধ্যমে পাচারের চেষ্টা করায় এক চীনা নাগরিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৫ এপ্রিল) নাইরোবির একটি আদালত তাকে ১২ মাসের কারাদণ্ডের পাশাপাশি প্রায় ৭,৭৪৬ ডলার (প্রায় ১০ লাখ কেনিয়ান শিলিং) জরিমানা করেন বলে জানায় সিএনএন।

আদালতের ম্যাজিস্ট্রেট জানান, দেশে সম্প্রতি পিঁপড়া পাচারের ঘটনা বেড়ে যাওয়ায় এ ধরনের অপরাধে কঠোর শাস্তি প্রয়োজন, যাতে এটি অন্যদের জন্য সতর্কবার্তা হয়ে দাঁড়ায়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ঝাং কেকুন। গত মাসে নাইরোবির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। তার লাগেজে তল্লাশি চালিয়ে ২,২০০টিরও বেশি জীবিত পিঁপড়া উদ্ধার করা হয়।

তদন্তে উঠে এসেছে, চীনে এসব পিঁপড়ার উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। অনেক শৌখিন সংগ্রাহক ‘ফর্মিক্যারিয়াম’ নামে বিশেষ স্বচ্ছ পাত্রে পিঁপড়ার কলোনি গড়ে তুলে তাদের জীবনযাপন ও আচরণ পর্যবেক্ষণ করেন।

ঝাংয়ের আইনজীবী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। শুনানির শুরুতে অভিযোগ অস্বীকার করলেও পরে তিনি নিজের অপরাধ স্বীকার করেন।

এ ঘটনায় চার্লস মওয়াঙ্গি নামের এক কেনিয়ান নাগরিককেও অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনিই ঝাংকে এসব পিঁপড়া সরবরাহ করেছিলেন। তবে তিনি অভিযোগ অস্বীকার করে বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
২৭ বার পড়া হয়েছে