ঢাকা ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

ফিল্মফেয়ার জয়ী অভিষেক, স্ত্রী ঐশ্বরিয়াকে উৎসর্গ করলেন পুরস্কার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বলিউডের জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইকে ঘিরে কিছুদিন আগেও বিচ্ছেদের নানা জল্পনা ছিল। কিন্তু সম্প্রতি অভিষেকের এক আবেগঘন পদক্ষেপ সেই গুঞ্জন অনেকটাই দূর করেছে। ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার জয়ের পর তিনি তা উৎসর্গ করেছেন তাঁর স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের উদ্দেশে।

অভিনয় জীবনের প্রথমবারের মতো ফিল্মফেয়ার সেরা অভিনেতার সম্মান পেলেন অমিতাভপুত্র অভিষেক বচ্চন। পুরস্কার হাতে নিয়ে মঞ্চে দাঁড়িয়ে তিনি কৃতজ্ঞতায় ভরা কণ্ঠে বলেন, “এই সম্মান আমি উৎসর্গ করছি ঐশ্বরিয়া ও আমাদের মেয়ে আরাধ্যাকে। তোমরা দু’জন না থাকলে আমি এই পথ এতদূর আসতে পারতাম না। তোমাদের জন্যই আজকের এই অর্জন সম্ভব হয়েছে।”

নিজের ২৫ বছরের অভিনয়যাত্রার কথা স্মরণ করে অভিষেক বলেন, “এই পুরস্কার পাওয়ার স্বপ্ন আমি দুই দশকেরও বেশি সময় ধরে দেখেছি। আজ তা সত্যি হয়েছে। আমার পরিবারের আনন্দই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। পরিচালকদের, প্রযোজকদের, সহকর্মীদের—সবাইকে ধন্যবাদ, যারা আমাকে বিশ্বাস করেছেন।”

অভিষেক এই সম্মান পেয়েছেন সুজিত সরকারের পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমায় অভিনয়ের জন্য। ছবিটি এক বাবা ও মেয়ের সম্পর্কের উষ্ণতা ও পুনর্মিলনের গল্প, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
১২৬ বার পড়া হয়েছে