ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

বরিশালের বিপক্ষে ৭৩ রানে অলআউট ঢাকা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বরিশালের বিপক্ষে ৭৩ রানে অলআউট ঢাকা।

বিদায় নিশ্চিত হয়ে যায় ফরচুন বরিশালের বিপক্ষে চাপহীন থেকে খেলার সুযোগ পেয়েছিল ঢাকা ক্যাপিটালস। কিন্তু এমন ম্যাচে মোহাম্মদ নবি, তানভীর ইসলাম ও ফাহিম আশরাফ এমন চাপ তৈরি করলেন যে, মাত্র ৭৩ রানেই গুগিয়ে গেল লিটনরা।

মিরপুরে (২৯ জানুয়ারি) ঢাকাকে ধসে দেয়ার পথে ৩টি করে উইকেট তুলে নেন তানভীর, নবি ও ফাহিম। অপর উইকেটটি নেন জেমস ফুলার।

বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় ঢাকার জন্য ম্যাচটি ছিল নিয়মরক্ষার। চাপহীন ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দুই বাউন্ডারিতে ইনিংস শুরু করেছিলেন লিটন দাস। কিন্তু ইনিংসের তৃতীয় ওভারে তানভীর ইসলামের জোড়া হানার পর সবকিছু নড়বড়ে হয়ে যায়। মেডেন দিয়ে ওই ওভারে লিটন দাস (১০) ও রিয়াজ হাসানকে (০) ফেরান তানভীর।
 
দলীয় ২০ রানে বাউন্ডারির কাছে তানজিদ হাসান (৭) ধরা পড়লে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। এরপর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। মোহাম্মদ নবি ও তানভীরের ঘূর্ণিতে পরাস্ত হয়ে দলীয় ৪১ রানের মধ্যে ৭ উইকেট হারায় ঢাকা।
 
নবি-তানভীরের স্পিন ঘূর্ণির সঙ্গে ফাহিম আশরাফের পেস তোপে ১৫.৩ ওভারের মধ্যে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় দল। দলের পক্ষে ১১ বলে সর্বোচ্চ ১৫ রান করে আউট হন অধিনায়ক থিসারা পেরারা।
 
ঢাকার জন্য ম্যাচটি নিয়মরক্ষার হলেও টেবিলের শীর্ষ স্থান ধরে রাখার জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ বরিশালের জন্য।
 
এদিকে বরিশালের বিপক্ষে আজকের দলীয় সংগ্রহটি বিপিএলের ইতিহাসে ঢাকার সর্বনিম্ন রানের রেকর্ড। আগের সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল ২০১৩ সালে চিটাগংয়ের বিপক্ষে ৮ উইকেটের বিনিময়ে ৮৮ রান। সব দল মিলিয়ে বিপিএলে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ডটি খুলনার দখলে। ২০১৬ সালে রংপুরের বিপক্ষে ৪৪ রানে অলআউট হয়েছিল তারা।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
১৮৪ বার পড়া হয়েছে