ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

বাইডেন সরকারের অভিবাসন কর্মসূচিকে অবৈধ ঘোষণা আদালতের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাইডেন সরকারের অভিবাসন কর্মসূচিকে অবৈধ ঘোষণা আদালতের।

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের অভিবাসন বিষয়ক একটি কর্মসূচি অবৈধ ঘোষণা করেছেন দেশটির একটি আদালত। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের তিনদিন পর বৃহস্পতিবার (৮ নভেম্বর) আদালত এ রায় দিয়েছেন।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন মতে, চলতি বছরের জুন মাসে ‘কিপিং ফ্যামিলিজ টুগেদার’ নামে একটি কর্মসূচি ঘোষণা করেন বাইডেন। ওই কর্মসূচির লক্ষ্য ছিল মার্কিন নাগরিকদের সাথে বিবাহিত কিছু অনথিভুক্ত অভিবাসীর জন্য নাগরিকত্ব ও গ্রিনকার্ড পাওয়ার পথ সহজ করা।

এ কর্মসূচির শর্ত ছিল, কোনো বৈধ নথিবিহীন অভিবাসী যদি যুক্তরাষ্ট্রের কোনো নাগরিককে বিয়ে করেন এবং ১০ বছর নিরবিচ্ছিন্নভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তাহলে তিনি নাগরিকত্ব ও গ্রিনকার্ডের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে এই দশ বছর কোনো গুরুতর অপরাধ তিনি করতে পারবেন না। যদি এই শর্ত তিনি ভঙ্গ করেন, তাহলে তাকে তার নিজ দেশে ফেরত পাঠানো হবে।
 
শর্তে আরও বলা হয়, বৈধ নথিবিহীন কোনো অভিবাসনপ্রত্যাশী যদি মার্কিন নাগরিককে বিয়ে করে যুক্তরাষ্ট্রের আসেন এবং আসার পর বড় ধরনের কোনো অপরাধ না করেন, তাহলে পরবর্তী ১০ বছর পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন এবং এই সময়সীমার মধ্যে তাকে ফেরত পাঠাবে না মার্কিন প্রশাসন।
 
এছাড়া তিন বছর পর এ ধরনের অভিবাসীরা গ্রিনকার্ডের জন্য আবেদন করতে পারবেন বলেও উল্লেখ করা হয় কর্মসূচিতে। ২০২৪ সালের ১৭ জুনের আগ পর্যন্ত যেসব অভিবাসী মার্কিন নাগরিককে বিয়ে করে যুক্তরাষ্ট্রে এসেছেন, তারা পরিকল্পনা বা কর্মসূচির আওতাভুক্ত হবেন বলে জানায় বাইডেন প্রশাসন।
 
এই কর্মসূচি ঘোষণা করার প্রায় ২ মাস পর আগস্টে টেক্সাস রাজ্যে এর প্রয়োগে সাময়িক স্থগিতাদেশ দেন বিচারক জে. ক্যাম্পবেল বার্কার। এই বিচারক সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে নিয়োগ পেয়েছিলেন। আর ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর তিনদিন পরই এই কর্মসূচিকে অবৈধ ঘোষণা করলেন তিনি।
 
বিচারক জে. ক্যাম্পবেল বার্কার রায়ে বলেন, ‘আমরা অবৈধ অভিবাসনকে উৎসাহিত করতে পারি না।’ কেউ চাইলে আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।
 
এই রায় ঘোষণার পর হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও ‘মেক দ্য রোড নিউইয়র্ক-এর সহ-পরিচালক হ্যারল্ড এ. সলিস। এই এনজিওটি মার্কিন অভিবাসন ও অভিবাসীদের নিয়ে কাজ করে।
 
এএফপিকে হ্যারল্ড এ সোলিস বলেন, ‘আদালতের এই আদেশ হতাশাজনক। কিপিং ফ্যামিলিজ টুগেদার বেশ সময়োপযোগী ও চমৎকার একটি কর্মসূচি। এটি বন্ধ হয়ে গেলে অভিবাসীদের প্রতি অবিচার করা হবে।’  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
১৭০ বার পড়া হয়েছে