ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

বাজুসের নতুন সিদ্ধান্তে স্বর্ণের দাম আবার বাড়ল, ভরিতে সর্বোচ্চ ২ লাখ ২৬ হাজার টাকা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দেশীয় স্বর্ণবাজারে আবারও মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে প্রকাশিত বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা। এই দাম বুধবার (২৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশোধিত তালিকা অনুযায়ী ২১ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি দাম হবে ২ লাখ ১৬ হাজার ১৭ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিতে ১ লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের মূল্য ভরিতে ১ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা।
এছাড়া স্বর্ণ বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে বলে জানানো হয়েছে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির পরিমাণে ভিন্নতা থাকতে পারে।
এর আগে সর্বশেষ গত ২২ ডিসেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৩ হাজার ৯৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা দেশের বাজারে স্বর্ণের ইতিহাসে সর্বোচ্চ মূল্য হিসেবে বিবেচিত হয়।
ওই সমন্বয়ে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ভরিতে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা, যা ২৩ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
২০৮ বার পড়া হয়েছে