ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

বার্সা–গেতাফে ম্যাচে ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠে ঢুকে পড়লেন এক সমর্থক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

গতকাল (২১ সেপ্টেম্বর) রাতে এস্তাদিও ইয়োহান ক্রুইফে গেতাফের বিপক্ষে স্বাচ্ছন্দ্যে ৩–০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। ফেরান তোরেসের দুটি ও দানি ওলমোর একটি গোলের সুবাদে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে। তবে ম্যাচের মাঝপথে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা, যা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে মার্কাস রাশফোর্ডের পাস থেকে দানি ওলমো ব্যবধান বাড়িয়ে ৩–০ করেন। গোল উদযাপনের মুহূর্তেই একজন দর্শক ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে প্রবেশ করেন। দৃশ্যটি সম্প্রচারের ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ে। সে সময় বার্সেলোনার খেলোয়াড়রা প্রতিপক্ষের ডিবক্সে আক্রমণ চালাচ্ছিলেন, আর অনুপ্রবেশকারী দৌড়ে চলে আসেন বিপরীত অর্ধে। নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে সরিয়ে নিলেও, এর মধ্যেই তিনি সবার দৃষ্টি কেড়ে নেন।

গোলটি ঘিরে গেতাফের সহকারী কোচ প্যাট্রিসিও মোরেনো আপত্তি তুললে রেফারি তাকে লাল কার্ড দেখান। শেষ পর্যন্ত সিদ্ধান্ত বহাল থাকে, কারণ অনুপ্রবেশের ঘটনাটি খেলার গতি বা ফলের ওপর প্রভাব ফেলেনি।

সম্প্রতি রাজনৈতিক পতাকা ও ব্যানার নিয়ে স্টেডিয়ামে কড়া নজরদারির ঘটনা বাড়ছে। কয়েক দিন আগে সান্তিয়াগো বের্নাব্যুতে মার্সেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে সমর্থকদের কাছ থেকে ফিলিস্তিনি পতাকা বাজেয়াপ্ত করা হয়েছিল। একই ধরনের উদাহরণ দেখা গেছে ভুয়েলতা সিসলিস্তা আ এস্পানিয়াতেও।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
৩১১ বার পড়া হয়েছে