ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বার্সেলোনার প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হোয়ান লাপোর্তা। ক্লাবের আসন্ন সভাপতি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবেই তিনি এই পদত্যাগ করেছেন। তার অনুপস্থিতিতে সাময়িকভাবে ক্লাবের দায়িত্ব পালন করবেন ভাইস-প্রেসিডেন্ট রাফা ইয়ুস্তে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে কাতালান ক্লাবটি লাপোর্তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে। আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন ভিক্টর ফন্ট, জাভিয়ের ভিলাজোয়ানা ও মার্ক সিরিয়া। প্রায় এক লাখ সদস্যের ভোটে নির্ধারিত হবে ক্লাবের নতুন সভাপতি।
এই নির্বাচন একাধিক স্থানে অনুষ্ঠিত হবে। ক্লাবের প্রধান কার্যালয়ের পাশাপাশি কাতালান অঞ্চলের জিরোনা, তাররাগোনা, ইয়েইদা এবং আন্দোরা লা ভেইয়াতেও ভোটকেন্দ্র স্থাপন করা হবে।
উল্লেখ্য, ২০২১ সালের মার্চে ৫৪ শতাংশ ভোট পেয়ে প্রথমবারের মতো বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচিত হন লাপোর্তা। তার নেতৃত্বের সময় ক্লাবটি কঠিন এক অধ্যায় পার করেছে—লিওনেল মেসির প্যারিস সেন্ট জার্মেইতে যোগদানের মধ্য দিয়ে যার সূচনা হয়। তবে পরে দলটি ইউরোপে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার পাশাপাশি লা লিগা ও কোপা দেল রে শিরোপাও জেতে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
১৩৬ বার পড়া হয়েছে