ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

বিপিএলে প্লেয়ারদের বেতন ইস্যু সমাধানে কাজ করছে বিসিবি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিপিএলে প্লেয়ারদের বেতন ইস্যু সমাধানে কাজ করছে বিসিবি।

মাঠের খেলা নিয়ে যতটা না আলোচনা, এবারের বিপিএলে তার চেয়ে বেশি আলোচনা অনিয়ম নিয়ে। স্পট ফিক্সিংয়ের তির তো আছেই, বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের বকেয়াও পরিশোধ করছে না।

বেতন না পেয়ে দুর্বার রাজশাহীর প্লেয়াররা কিছুদিন আগে অনুশীলন বর্জন করেছিলেন, দলটির শ্রীলঙ্কান রিক্রুট লাহিরু সামারাকুন তো বিসিবিতে অভিযোগই দিয়েছেন। এই বিতর্কে জড়িয়েছে চিটাগং কিংসও।

চিটগং কিংসের পারভেজ হোসেন ইমন এখনও বেতন পাননি। এর ব্যাখ্যায় দলটির মালিক সামির কাদের চৌধুরী বলেন, ‘যেকোনো একটা ব্যক্তিগত কারণেই ইমন পেমেন্ট পায়নি। সবাই পেয়েছে, ও পায়নি যে এটা নিয়ে একটা আলোচনা করতে হবে। সেই সুযোগটা হয়নি আরকি। আমার সঙ্গে কথা হয়েছে।’ কিছুদিন আগে সময় সংবাদে খবর হয়েছিল, শ্রীলঙ্কান পেসার বিনোরা ফার্নান্দোর অর্থ নিয়েও গড়িমসি করছে বন্দর নগরীর ফ্র্যাঞ্চাইজিটি।

বিসিবি জানিয়েছে, তারা এ সমস্যা সমাধানের চেষ্টা করছে। শনিবার (২৫ জানুয়ারি) বোর্ড মিটিং করেছে সংগঠনটি। মিটিং শেষে জানা গেছে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু পেয়েছেন মিডিয়া কমিউনিকেশন কমিটির দায়িত্ব আর গ্রাউন্ডস কমিটির দায়িত্ব মাহবুব আনামের কাঁধে।
 
তারা দুজন মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানেই মিঠু জানান, বেতন সংক্রান্ত ইস্যুতে তারা প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে ডেকেছেন। মিঠু বলেন, ‘সব ফ্র্যাঞ্চাইজিকে কিন্তু ডাকা হয়েছে। যাতে এরকম অবস্থা না হয়, একটা তো হয়ে গেছে। কার দোষ আমরা সেখানে না যাই, ঘটনা ঘটেছে।’

মাহবুব আনাম বলেন, ‘চুক্তি অনুযায়ী আমরা ব্যাপারটাকে ডিল করছি, পত্র দিয়েছি। চুক্তি অনুযায়ী যেন ব্যাপারগুলো সমাধান করা হয়। আমরা সব কার্যক্রম করছি এবং আগামী ৪৮ ঘণ্টা সেই কার্যক্রম চলমান থাকবে।’
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
১৪০ বার পড়া হয়েছে