ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

বোর্ডের দায়িত্বে আসার গুঞ্জন, যা বললেন তামিম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বোর্ডের দায়িত্বে আসার গুঞ্জন, যা বললেন তামিম।

সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে তামিম ইকবাল। ১৭ বছর জাতীয় দলের হয়ে খেলা এ ব্যাটারের ব্যাট থকে এসেছে হাজার হাজার রান। লর্ডস থেকে মিরপুর অথবা বুলাওয়ে থেকে ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভাল, তামিমের ব্যাটের জাদুতে মুগ্ধ হয়েছে ক্রিকেট ভক্তরা। গুঞ্জন ওঠে আর কিছুদিন হয়ত ঘরোয়া ক্রিকেট খেলবেন তামিম, এরপরই তাকে দেখা যাবে বিসিবিতে। অর্থাৎ মাঠের ক্রিকেট থেকে ক্রিকেটের প্রশাসনে আসতে চলেছেন তিনি। এবার এই ইস্যুতে মুখ খুললেন তামিম।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হয়। নিজ দল ফরচুন বরিশালের হয়ে দুর্দান্ত এক অর্ধশতক তুলে নিয়েছেন তামিম, দলও জিতেছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম বিসিবিতে আসছেন কী না— এমন প্রশ্নের প্রেক্ষাপটে তিনি বলেন, এ মুহূর্তে বলার মতো অবস্থায় নেই। এখন তো অবসরে। লিজেন্ডস লিগের জন্যও কোয়ালিফাই করব। আমি চেষ্টা করব যতদিন খেলা যায়। প্রিমিয়ার লিগ সময়মতো হলে ওটা খেলব। যদি ফিট থাকি বিপিএল খেলব।

নিজ দল বরিশালের কম্বিনেশন নিয়ে তামিম বলেন, সামনের ম্যাচগুলোতে কিছু পরিবর্তন আসতে পারে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যত দ্রুত সম্ভব সঠিক কম্বিনেশন তৈরি করতে হবে। আমাদের প্রথম কয়েকটি ম্যাচে প্রায় একই একাদশ ছিল। আজকের কম্বিনেশনও বেশ ভালো ছিল।

এদিকে চট্টগ্রামের মাঠের বাউন্ডারির মাপ নিয়েও নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন তামিম। তিনি বলেন, এবার বিপিএলের উইকেট খুবই ভালো। মিরপুর ও সিলেটের উইকেটও দারুণ ছিল। চট্টগ্রামের উইকেটের সঙ্গে বাউন্ডারির মাপও যথাযথ। এই ধরনের উইকেট এবং সঠিক সাইজের বাউন্ডারি থাকা উচিত।

উল্লেখ্য, চট্টগ্রাম পর্ব জয়ে শুরু করেছে ফরচুন বরিশাল। আজ ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
১৬০ বার পড়া হয়েছে