ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ব্রাইটনের কাছে শেষ মুহূর্তে ভেঙে পড়ল চেলসি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ক্লাব বিশ্বকাপ জয়ের পরও প্রিমিয়ার লিগে ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না চেলসি। এনজো মারেস্কার দল এবারও ব্যর্থ হলো, টানা দ্বিতীয় পরাজয় নিয়ে মাঠ ছাড়ল তারা। শনিবার (২৭ সেপ্টেম্বর) স্টামফোর্ড ব্রিজে ব্রাইটনের বিপক্ষে ৩-১ গোলে হেরে যায় ব্লুরা।

শুরুর দিকে অবশ্য আশার আলো দেখিয়েছিল চেলসি। ম্যাচের ২৪ মিনিটে রিস জেমসের ক্রস ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে পৌঁছায় এনজো ফার্নান্দেজের কাছে, তিনি হেডে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। এ বছর সব প্রতিযোগিতায় এটি এনজোর ১৮তম নন-পেনাল্টি গোল অবদান—যা প্রিমিয়ার লিগের সেন্ট্রাল মিডফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ।

কিন্তু বিরতির পর পরিস্থিতি বদলে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ট্রেভোহ চালোবাহ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় চেলসি। সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ব্রাইটন।

৭৭ মিনিটে মিনতেহর ক্রসে দারুণ হেডে গোল করে ড্যানি ওয়েলবেক দলকে সমতায় ফেরান। শেষ মুহূর্তে নাটকীয়তার জন্ম হয়—৯২ মিনিটে বদলি খেলোয়াড় ম্যাক্সিম ডি ক্যুপার গোল করে ব্রাইটনকে এগিয়ে দেন। যোগ করা সময়ের দশম মিনিটে ওয়েলবেক আবারও গোল করে চেলসির কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

পরিসংখ্যানে অবশ্য পিছিয়ে ছিল না চেলসি। পুরো ম্যাচে তারা ১৩টি শট নেয়, যার মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। ব্রাইটনও ১২ শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। বলের দখলেও এগিয়ে ছিল স্বাগতিকরা।

লিগের ছয় ম্যাচ শেষে চেলসির সংগ্রহ ৮ পয়েন্ট (২ জয়, ২ ড্র, ২ হার), টেবিলে অবস্থান ৮ নম্বরে। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ১০ নম্বরে রয়েছে ব্রাইটন।

অন্যদিকে, নবাগত সান্ডারল্যান্ড চমক জারি রেখেছে। প্রমোশনের পর তাদের দুর্দান্ত সূচনা অব্যাহত রেখেই এবার ১-০ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্টকে। ওমর আলদেরেতে করেন ম্যাচের একমাত্র গোল। এই জয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে উঠেছে সান্ডারল্যান্ড, অন্যদিকে ৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে নেমে গেছে নটিংহ্যাম ফরেস্ট।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
২৯১ বার পড়া হয়েছে