ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ভেসে আসছে ‘রহস্যজনক কালো বল’, বন্ধ বহু সৈকত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ভেসে আসছে ‘রহস্যজনক কালো বল’, বন্ধ বহু সৈকত।

অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলের সমুদ্র সৈকতে ভেসে আসছে ‘রহস্যজনক কালো বল’। নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয়েছে সিডনি এবং বন্ডিসহ একাধিক সৈকত। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর বলগুলো থেকে পাওয়া গেছে তেল এবং বিভিন্ন ধরনের ধ্বংসাবশেষ।

অস্ট্রেলিয়ায় স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সিডনি ও বন্ডি বিচে ভেসে আসে রহস্যজনক কালো বলগুলো। এতে বন্ধ ঘোষণা করা হয় সৈকতে দর্শনার্থীদের প্রবেশ।

এ দুটির পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে, ব্রোন্টে, তামারামা ও র‌্যান্ডউইক এলাকার চারটি সৈকতও। এর আগে গত বুধবার বন্ধ হয় পূর্বাঞ্চলের কুগি ও গর্ডন বে বিচে পর্যটকদের প্রবেশ।
 
দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, এগুলো আসলে পেট্রোলিয়ামের ব্লাব হিসেবে পরিচতি টার বল। যেগুলো সমুদ্র থেকে বিভিন্ন ধ্বংসাবশেষ সংগ্রহের কাজে লাগে। 
 
তাদের মতে, পৃথিবী একটি দূষিত বায়ুমণ্ডলে পরিণত হয়েছে। বিভিন্ন নৌযানের মাধ্যমে দূষিত পদার্থ, প্লাস্টিক সৈকতে ফিরে আসে। দুর্ভাগ্যজনকভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় এটি ঘটে।
 
এই পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করার কথা জানিয়েছেন কর্মকর্তারা।
 
সৈকতে বেড়াতে যাওয়া অনেক পর্যটক পানিতে ফেলেন ব্যবহৃত প্ল্যাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য। যেগুলো অস্ট্রেলিয়ার উপকূলীয় পরিবেশ দূষণের কারণ হয়ে উঠছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
১৯৬ বার পড়া হয়েছে