ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

ভোপালে মডেল খুশবুর রহস্যজনক মৃত্যু, প্রেমিক কাসিমের হদিস নেই

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে এক তরুণী মডেলের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের নাম খুশবু আহিরওয়ার (২১)। সোমবার (১০ নভেম্বর) ভোরে ভোপালের কাছে সেহোর জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তথ্য অনুযায়ী, খুশবুকে তার প্রেমিক কাসিম একটি বেসরকারি হাসপাতালে অচেতন অবস্থায় রেখে পালিয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করার পর ঘটনাটি পুলিশকে জানানো হয়। এরপর মরদেহটি পোস্টমর্টেমের জন্য ভোপালের গান্ধী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে চলছে।

মৃতের মা লক্ষ্মী আহিরওয়ার অভিযোগ করেছেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, “তার শরীরজুড়ে আঘাতের দাগ, মুখ ফুলে গেছে, গোপনাঙ্গেও ক্ষত রয়েছে। ওকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।”

খুশবুর বোনও একই দাবি করেন— “তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, শরীরের প্রায় সর্বত্র আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ন্যায়বিচার চাই।”

পরিবারের ভাষ্যমতে, খুশবু দীর্ঘদিন ধরে ২৭ বছর বয়সী কাসিম নামে এক যুবকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। কাসিম বর্তমানে নিখোঁজ। পুলিশ জানিয়েছে, তারা উজ্জয়িন থেকে ভোপালে ফিরছিলেন, পথে খুশবুর শরীর খারাপ হলে কাসিম তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরই সে তাকে ফেলে রেখে চলে যায়।

ঘটনার কয়েক দিন আগে কাসিম খুশবুর মাকে ফোন করে জানায়, “আমি মুসলিম, কিন্তু আপনার মেয়ে আমার সঙ্গে আছে। চিন্তা করবেন না, আমি তাকে উজ্জয়িনী নিয়ে যাচ্ছি।” এরপর খুশবু নিজেও ফোনে বলেন, “চিন্তা করো না, কাসিম ভালো ছেলে।” এটাই ছিল পরিবারের সঙ্গে তার শেষ কথা।

খুশবু আহিরওয়ার ছিলেন ভোপালের উদীয়মান এক মডেল, যার সোশ্যাল মিডিয়ায় বহু অনুসারী ছিল। তিনি নিয়মিত গ্ল্যামার ফটোশুট এবং ব্র্যান্ড প্রোমোশনের ছবি পোস্ট করতেন। বিএ প্রথম বর্ষের পর পড়াশোনা বন্ধ করে তিনি ভোপালে থেকেই খণ্ডকালীন চাকরি করতেন এবং মডেলিংয়ে নিজের ক্যারিয়ার গড়ার চেষ্টা করছিলেন।

তার মা জানান, “ও সবসময় বলত, একদিন নিজের নাম উজ্জ্বল করবে।”

পুলিশ ইতিমধ্যে একটি মামলা দায়ের করেছে এবং কাসিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত কর্মকর্তারা জানান, খুশবুর শরীরে আঘাতের ধরন থেকে হামলা ও যৌন নির্যাতনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পারওয়ালিয়া থানার এক কর্মকর্তা বলেন, “আমরা পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষায় আছি। যৌন সহিংসতা ও হত্যাসহ সব দিকেই তদন্ত চলছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
৯৯ বার পড়া হয়েছে