ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মার্কিন প্রস্তাবে সাড়া না দিলে বড় হামলার হুঁশিয়ারি, নিজেদের শর্তে অনড় ইরান Logo নেইমার ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না, মন্তব্য এমবাপ্পের Logo চট্টলা এক্সপ্রেসে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo পদ্মায় বাসডুবি: উদ্ধার হলো ২৫ জনের মরদেহ, তদন্তে কমিটি Logo হরমুজের পর বাবেল মান্দেব নিয়েও ইরানের নতুন সতর্কবার্তা Logo আজ মহান স্বাধীনতা দিবস, জাতির শ্রদ্ধা শহীদদের প্রতি Logo রাজস্ব ঘাটতিতে চাপে সরকার, আদায় বাড়াতে জোর দিচ্ছে এনবিআর সংস্কারে Logo পদ্মায় বাস দুর্ঘটনার ৫ ঘণ্টা পরও নিখোঁজ বহু যাত্রী Logo ইরান যুদ্ধ থামার ইঙ্গিত? ১৫ দফা প্রস্তাব ঘিরে বাড়ছে জল্পনা Logo মগবাজারের ঘটনায় নিজেদের অবস্থান জানিয়ে ভিডিও প্রকাশ নবীন ফ্যাশনের

মার্কিন প্রস্তাবে সাড়া না দিলে বড় হামলার হুঁশিয়ারি, নিজেদের শর্তে অনড় ইরান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ইরানকে দেওয়া প্রস্তাব গ্রহণ না করলে আরও ব্যাপক সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের পক্ষ থেকে এমন সতর্কবার্তা এলেও নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না তেহরান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে। তবে এই বক্তব্য সরাসরি নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা আদান-প্রদান হলেও এখন পর্যন্ত দুই দেশের মধ্যে সরাসরি কোনো আলোচনা হয়নি।

যুক্তরাষ্ট্র যে ১৫ দফা পরিকল্পনা দিয়েছে, সেটিকে ‘অযৌক্তিক’ হিসেবে দেখছে ইরান। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমও সংশ্লিষ্ট সূত্রের বরাতে একই তথ্য জানিয়েছে। এর আগে চলমান উত্তেজনা কমাতে এই প্রস্তাবটি তেহরানে পাঠানো হয়।

মার্কিন প্রস্তাবে নিষেধাজ্ঞা শিথিল, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, ইরানের পারমাণবিক কর্মসূচিতে সীমা নির্ধারণ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তদারকি এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিয়ন্ত্রণের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার কথাও বলা হয়েছে।

তবে ইরান জানিয়ে দিয়েছে, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের নিশ্চয়তা, ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ সংক্রান্ত তাদের শর্ত থেকে তারা কোনোভাবেই সরে আসবে না।

অন্যদিকে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে এর ফল ভোগ করতে হবে এবং প্রয়োজন হলে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
৮ বার পড়া হয়েছে