ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

‘মালিক’ ছবির শুটিংয়ে নিয়ন্ত্রিত আগুন ছড়িয়ে পড়ে আহত আরিফিন শুভ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ঢাকার বাইরে নিরিবিলি এক লোকেশনে চলছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মালিক’-এর শুটিং। অ্যাকশন দৃশ্যের কাজ করতে গিয়েই আহত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ।

শুটিং ইউনিটের সদস্যদের বক্তব্য অনুযায়ী, আগুনের একটি বিশেষ দৃশ্যে শুভর শরীরের নিচের অংশে স্বল্পমাত্রার নিয়ন্ত্রিত শিখা ব্যবহার করার পরিকল্পনা ছিল। কিন্তু ক্যামেরা রোল করার পর হঠাৎ সেই আগুনের তীব্রতা বেড়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন শুভর পায়ে লেগে যায় এবং পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

আগুন লাগার পর শুভ প্রথমেই নিজে নিভানোর চেষ্টা করেন। তবে প্রচণ্ড তাপের কারণে তিনি স্থির থাকতে না পেরে পড়ে যান। তখন ইউনিটের অন্যান্য সদস্যরা দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। এতে আগুন নেভানো গেলেও তার পায়ে দগ্ধের দাগ পড়ে।

পরিচালক শুরুতে ওই দিনের শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নিলেও শুভ তা মানেননি। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরই তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়ান এবং নির্ধারিত কাজ শেষ করেন। ইউনিট সূত্র জানায়, আঘাত পেয়েও শুভ নিয়মিতভাবেই শুটিং চালিয়ে যাচ্ছেন।

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে প্রস্তুত এই ছবি ‘মালিক’-এ শুভর সঙ্গে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। ছবির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
২৬৫ বার পড়া হয়েছে