ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

মিনিয়াপলিসে আইসিই অভিযানে ২ বছরের শিশু আটক, সমালোচনার মুখে সংস্থা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে ফেডারেল ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) অভিযানে দু’বছরের এক শিশুকন্যাকে আটক করার ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। পরিবারের আইনজীবীর ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হলেও তার বাবা এখনো আইসিই হেফাজতেই রয়েছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে। পরিবারের আইনজীবীরা জানান, এলভিস টিপান-এচেভেরিয়া তার দুই বছরের মেয়েকে সঙ্গে নিয়ে একটি দোকান থেকে ফেরার পথে আইসিই সদস্যরা তাদের আটক করেন। অভিযোগ করা হয়েছে, এ সময় আইসিই কর্মকর্তাদের কাছে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। এমনকি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেই সেদিনই বাবা ও শিশুকন্যাকে টেক্সাসে পাঠানো হয়।
পরিবারের আইনজীবী কিরা কেলি শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সিএনএনকে জানান, শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হলেও এলভিস টিপান-এচেভেরিয়া এখনো আইসিইয়ের হেফাজতে আছেন। আদালতের নথি অনুযায়ী, বাবা ও মেয়ে দুজনই ইকুয়েডরের নাগরিক। নথিতে আরও বলা হয়েছে, শিশুটি নবজাতক বয়সে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার পর থেকেই মিনিয়াপলিসে বসবাস করছে এবং তার আশ্রয় আবেদনের শুনানি এখনো চলমান।
এ ঘটনা এমন সময়ে সামনে এলো, যখন মিনিয়াপলিসে ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন অভিযানের বিরুদ্ধে ক্ষোভ ক্রমেই বাড়ছে। চলতি সপ্তাহের শুরুতে একই শহরে নিজ বাড়ির ড্রাইভওয়ে থেকে পাঁচ বছর বয়সী শিশু লিয়াম কোনেহো রামোসকে ফেডারেল এজেন্টরা আটক করে। পরে তাকেও বাবার সঙ্গে টেক্সাসের একটি পারিবারিক আটক কেন্দ্রে পাঠানো হয়, যেখানে তারা এখনো আটক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪১:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
১২০ বার পড়া হয়েছে