ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

মুম্বাইয়ে আহত শাকিব খান, দ্রুত নেয়া হয় হাসপাতালে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মুম্বাইয়ে আহত শাকিব খান, দ্রুত নেয়া হয় হাসপাতালে।

ঢাকাই কিং শাকিব খানের নতুন ছবি ‘বরবাদ’-এর শুটিং শুরু হয়েছে ভারতের মুম্বাইয়ে। গত মাসের ২০ তারিখ থেকেই শুরু হয়েছে সিনেমাটির কাজ। যদিও শুরুতে নায়ক ছাড়াই কয়েকটি দৃশ্যের শুটিং পর্ব শেষ হয়। তবে শুটিং চলছিল ঠিকঠাক এরই মধ্যে জানা গেছে তিনি আঘাত পেয়ে আহত হয়েছেন।

শুটিং ফ্লোরের একটি দরজায় আঘাত লেগে তিনি আহত হয়েছেন। চোখের ঠিক ওপরে এই আঘাত লেগেছে বলেই জানা গেছে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক মেহেদী হাসান।

মেহেদী হাসান বলেন, শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনো কারণ নেই। তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন।

পরিচালক বলেন, ‘আঘাতে আহত শাকিব ভাইয়ের পেশাদারি মনোভাব আমাদের সবাইকে বিস্মিত করেছে।’
 
তিনি আরও বলেন, ‘আমরা ট্রিটমেন্টের পর আবার শুটিং হাউসে ফিরি। তার আগে অবশ্য ভেবেছিলাম, ওই দিনের মতো শুটিং বন্ধ রাখব, যাতে শাকিব ভাই বিশ্রাম নিতে পারেন। কিন্তু তিনি আমাদের অবাক করে দিয়ে বললেন, “চলো, শুটিং করে ফেলি।” সন্ধ্যায় ফেরার পর সেদিন রাত ১২টা পর্যন্ত আমরা শুটিং করেছি। পরদিন আবার পূর্বপরিকল্পনামতো আমাদের শুটিং হয়েছে।’

এর আগে বলিউডের বিখ্যাত পরিচালক, প্রযোজক মহেশ ভাটকে দেখা গেছে ‘বরবাদ’ সিনেমার শুটিং সেটে। গত ২৪ অক্টোবর মুম্বাইয়ের একটি স্টুডিওতে শুটিং চলাকালে মহেশ ভাট উপস্থিত হয়েছিলেন। এসময় ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে দেখা হয় এই নির্মাতার।

শাকিবের সঙ্গে ‘বরবাদ’-এ দেখা যাবে কলকাতার নায়িকা ইধিকা পালকে।
 অ্যাকশন ঘরানার এই সিনেমাটি আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং হবে ভারতে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
১৭৬ বার পড়া হয়েছে