ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

মেসি এখনও জানালেন না বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রের মাঠে আর্জেন্টিনার জার্সি গায়ে শেষ ম্যাচে নেমেছিলেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচে দুটি গোল করেন মেসি। খেলা শেষে তাকে স্বাভাবিকভাবেই প্রশ্ন করা হয়—তিনি কি আগামী বিশ্বকাপে খেলবেন? তবে আর্জেন্টাইন অধিনায়ক এ বিষয়ে সোজাসাপ্টা উত্তর দেননি।

এই ম্যাচকে মেসি নিজের কাছে বিশেষ হিসেবে বর্ণনা করেছেন। ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “এভাবে শেষ করাই সবসময় আমার স্বপ্ন ছিল।”

বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করা হলে মেসি বলেন, “আগেও যা বলেছি, এখনো সেটাই বলব। আমার বয়স বিবেচনায় মনে হয় না আরেকটি বিশ্বকাপে খেলার সুযোগ হবে। বড় কারণ হলো শারীরিকভাবে হয়তো আর পারব না। তবে সময় খুব বেশি বাকি নেই, তাই প্রতিদিন এবং প্রতিটি ম্যাচ ধরে এগোচ্ছি।”

তবে নিশ্চিত করেছেন, ইকুয়েডরের বিপক্ষে আগামী ম্যাচে তিনি খেলবেন না। মেসির ভাষায়, “আমি কোচ স্ক্যালোনির সঙ্গে আলোচনা করেছি। সিদ্ধান্ত নিয়েছি বিশ্রাম নেওয়াই ভালো হবে, তাই ইকুয়েডরের ম্যাচে ভ্রমণ করব না। আমি সম্প্রতি চোট থেকে ফিরেছি, এখন ভালো আছি, কিন্তু সামনের সময়ের জন্য প্রস্তুত থাকতে চাই।”

ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে শীর্ষে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে শেষ ম্যাচ খেলবে তারা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
২১০ বার পড়া হয়েছে