ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মার্কিন প্রস্তাবে সাড়া না দিলে বড় হামলার হুঁশিয়ারি, নিজেদের শর্তে অনড় ইরান Logo নেইমার ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না, মন্তব্য এমবাপ্পের Logo চট্টলা এক্সপ্রেসে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo পদ্মায় বাসডুবি: উদ্ধার হলো ২৫ জনের মরদেহ, তদন্তে কমিটি Logo হরমুজের পর বাবেল মান্দেব নিয়েও ইরানের নতুন সতর্কবার্তা Logo আজ মহান স্বাধীনতা দিবস, জাতির শ্রদ্ধা শহীদদের প্রতি Logo রাজস্ব ঘাটতিতে চাপে সরকার, আদায় বাড়াতে জোর দিচ্ছে এনবিআর সংস্কারে Logo পদ্মায় বাস দুর্ঘটনার ৫ ঘণ্টা পরও নিখোঁজ বহু যাত্রী Logo ইরান যুদ্ধ থামার ইঙ্গিত? ১৫ দফা প্রস্তাব ঘিরে বাড়ছে জল্পনা Logo মগবাজারের ঘটনায় নিজেদের অবস্থান জানিয়ে ভিডিও প্রকাশ নবীন ফ্যাশনের

রাজধানীতে মশা দমনে দিনে তিন দফা ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি, গঠিত কুইক রেসপন্স টিম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজধানীতে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটি জানিয়েছে, এখন থেকে নগরীর বিভিন্ন এলাকায় প্রতিদিন তিন দফায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি কার্যক্রমকে আরও দ্রুত ও ফলপ্রসূ করতে বিশেষ কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠন করা হয়েছে।
ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান দায়িত্ব নেওয়ার পর থেকেই মশা দমনকে অগ্রাধিকারভিত্তিতে দেখছেন। তার নির্দেশে পুরো নগরজুড়ে মশা নিয়ন্ত্রণ কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আজ থেকেই ওষুধ প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীর সই করা এক নির্দেশনায় জানানো হয়, সকালে লার্ভা ধ্বংসে লার্ভিসাইডিং করা হবে। বিকাল ও সন্ধ্যার পাশাপাশি মশার উড়ান ও সক্রিয়তার সময় বিবেচনায় অঞ্চলভেদে রাতে ফগিং পরিচালিত হবে। অর্থাৎ, প্রয়োজন অনুযায়ী দিনে তিনবার পর্যন্ত ওষুধ ছিটানো হবে, যাতে মশার বিস্তার ও প্রজনন কমানো যায়।
এছাড়া সাপ্তাহিক ছুটির দিনেও এই কার্যক্রম বন্ধ থাকবে না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়মিত তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। কিউআরটি টিম ইতোমধ্যে চিহ্নিত হটস্পট এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে। বিশেষ করে কিউলেক্স মশার সম্ভাব্য জন্মস্থান যেমন নালা-নর্দমা, স্যুয়ারেজ লাইন, জলাশয় ও খাল-বিলের হালনাগাদ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ডিএনসিসি। নির্ধারিত সময় অনুযায়ী কর্মীদের উপস্থিতি নিশ্চিত ও কার্যক্রম তদারকিতে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।
একই সঙ্গে নগরবাসীর প্রতিও আহ্বান জানানো হয়েছে—বাসা-বাড়ি, ছাদ, বারান্দা এবং আশপাশ পরিষ্কার রাখা, সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা এবং কোথাও পানি জমতে না দেওয়া। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া মশার প্রজননস্থল পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয় বলেও জানিয়েছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
৫৩ বার পড়া হয়েছে