ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

রামগতিতে বিএনপির অনুষ্ঠানে বিশেষ অতিথি আওয়ামী লীগ নেতা!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রামগতিতে বিএনপির অনুষ্ঠানে বিশেষ অতিথি আওয়ামী লীগ নেতা!

লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের দলীয় এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসন পেয়েছেন আওয়ামী লীগ নেতা শমীম আব্বাস সুমন।

তিনি আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য।

জানা গেছে, গত বুধবার আলেকজান্ডার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগ নেতা শামীম আব্বাস সুমনকে বিএনপির মঞ্চে দেখা যায়। উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার জামাল উদ্দীনের পাশের চেয়ারে বসা ছিলেন তিনি।
তখন ওই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখছিলেন লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।

বিএনপির দলীয় বৈঠক মঞ্চে বিশেষ অতিথির চেয়ারে বসা আওয়ামী লীগের ওই নেতার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জনমনে নানা প্রশ্ন দেখা দেয়। এ নিয়ে সোসাল মিডিয়ায় সাধারণ মানুষকে ব্যাপক সমালোচনা করতে দেখা গেছে।

এব্যাপারে আওয়ামী লীগ নেতা শামীম আব্বাস সুমন বলেন, ‘এলাকার স্বার্থে আমরা তখন আওয়ামী লীগের সাথে মিলেমিশে কাজ করেছি। এখন বিএনপির পদ না পেলেও পাওয়ার আশা করছি।’

রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক ডা.জামাল উদ্দীনের বক্তব্য নিতে তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের সঙ্গে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
১৭০ বার পড়া হয়েছে