ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

রাহুলের জন্য ওপেনিং পজিশন ছেড়ে দিলেন রোহিত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

টেস্টে রোহিত শর্মার ১২ সেঞ্চুরির ৯টিই ওপেনিং পজিশনে। ২০১৯ সালের পর থেকে কখনও ওপেনিং বাদে ব্যাট করেননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে লোকেশ রাহুলের জন্য সে জায়গাটি ছেড়ে দিলেন দলপতি, তিনি ব্যাট করবেন মিডলঅর্ডারে।

অ্যাডিলেডে দিবা রাত্রির টেস্টের আগে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন রোহিত। পার্থ টেস্ট জিতে বর্ডার গাভাস্কার সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়া ভারতের জয়ের জন্যই এ সিদ্ধান্ত। রোহিত বলেন, ‘আমি ব্যাটিং অর্ডারের নিচের দিকে খেলার সিদ্ধান্ত নিয়েছি জয়ের জন্য।’

পার্থ টেস্ট দেশে বসে দেখেছেন রোহিত। স্ত্রী সন্তানসম্ভবা বলে ছুটিতে ছিলেন তিনি। দলপতি কোলে নবাগত সন্তানকে নিয়েই জয়সওয়াল-রাহুলের খেলা দেখেছেন। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে দুজন গড়েন ২০১ রানের জুটি। রোহিত বলেন, ‘ওপেনিংয়ে ওরা দুজন, ম্যাচটা দেখছিলাম নবাগত সন্তানকে কোলে নিয়ে। দারুণ খেলেছে। সত্যি বলতে রাহুলের ব্যাটিং দেখতে অনেক ভালো লাগছিল।’

ওই ম্যাচে ১৬১ রান নিয়ে জয়সওয়াল হয়েছিলেন সর্বোচ্চ সংগ্রাহক। রাহুল ১০৩ নিয়ে ছিলেন তৃতীয় স্থানে। তাদের ওই বোঝাপড়াটায় রোহিত হাত লাগাতে অনিচ্ছুক। ক্যাপ্টেন বলেন, ‘আমার মনে হলো ওখানে পরিবর্তন দরকার নেই। ভবিষ্যতে হয়তো চিত্র বদলাবে, আমি জানি না। যা ঘটেছে আর রাহুল দেশের বাইরে যা দেখিয়েছে, তাতে ওর ওপেনিং পজিশনটা প্রাপ্য।

রোহিত আরও বলেন, ‘এটা এমন কিছু যা আমাদের প্রথম টেস্টে সাফল্য এনে দিয়েছে। অন্য দিকে জয়সওয়ালের সাথে সেই বড় জুটির জন্য সম্ভবত আমরা টেস্টটা জিতেছি। আপনি যখন পার্থের মতো জায়গায় আসেন এবং পাঁচশর মতো রান পান, তখন এটা দারুণ কিছু। আমি দেখছিলাম, দুর্দান্ত লাগছিল।’

বাংলাদেশ সময় শুক্রবার (৬ ডিসেম্বর) ১০টায় শুরু হবে অ্যাডিলেড টেস্ট।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
১৫৪ বার পড়া হয়েছে