ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

রোনালদোর গোলে নাটকীয় জয় আল নাসরের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল আল নাসরই। তবে শেষ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে দলটি। আরও একবার পয়েন্ট হারানোর শঙ্কা যখন একদম জেঁকে বসেছিল, তখনই স্পটকিক থেকে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো।

রোনালদোর গোলে যখন জয়ের স্বপ্ন বুনছিল নাসর, তখনই ঘটে আরেক বিপত্তি। অতিরিক্ত সময় শেষের আগে আরেকবার পেনাল্টির সংকেত দেখান রেফারি। এবার পেনাল্টি পায় আল শাবাব। তবে আবদেররাজ্জাক হামদাল্লাহ সেই পেনাল্টি মিস করলে জয় নিয়ে মাঠ ছাড়ে নাসর।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল শাবাবের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আল নাসর। এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে নাসর। ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে দলটির পয়েন্ট ১৭। ৭ ম্যাচের সবগুলো জিতে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আল হিলাল।
 
নাটকীয় ম্যাচে ৬৯ মিনিটে গোল করে নাসরকে এগিয়ে দেন আইমেরিক লাপোর্ত। সেই গোলেই ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল নাসর। তবে শেষ মিনিটে আলী আলহাসান আত্মঘাতী গোল করলে ম্যাচে ফেরে আল শাবাব।
 
তবে শেষমেশ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে রোনালদোর দল। অতিরিক্ত সময়ে স্পটকিক থেকে রোনালদোর গোল এবং প্রতিপক্ষের পেনাল্টি মিস রোনালদোদের জয় নিশ্চিত করেছে।
 
পেনাল্টি থেকে রোনালদোর গোলটি তার ক্যারিয়ারের ৯০৭তম গোল। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোলের মাইলফলক ছুঁতে এগিয়ে চলছেন তিনি। আল নাসরের হয়ে এটি রোনালদোর ৫৫তম গোল। দলটির হয়ে ১৫টি অ্যাসিস্টও করেছেন কিংবদন্তি এই ফুটবলার। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
২৩০ বার পড়া হয়েছে