ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

শাহরুখপুত্রের গতিবিধির ওপর নজর রাখছেন এনসিবি কর্মকর্তা!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

শাহরুখপুত্রের গতিবিধির ওপর নজর রাখছেন এনসিবি কর্মকর্তা!

বলিউড মেগাস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের স্বাভাবিক জীবনের ছন্দ পতন হলো আবারও। মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের নজরদারিতে রয়েছেন এ স্টার কিড।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি অন্তর্জালে একটি ভিডিও চোখে পড়ে এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো) কর্তা সমীর ওয়াংখেড়ের। ওই ভিডিওতে দেখা যায়, ইংরেজি নববর্ষ বরণের রাতে অস্বাভাবিক অবস্থায় পানশালা থেকে বেরোচ্ছেন আরিয়ান।

সে বিষয়ে সংবাদমাধ্যমে সমীর ওয়াংখেড়ে বলেন, অবশ্যই বর্ষবরণের রাতটা সবাই উদযাপন করেই কাটাবেন। তবে তরুণ প্রজন্মকে বুঝতে হবে বর্ষবরণের রাত মানেই মদ্য়পান করে নিজের শরীরের ক্ষতি নয়।
সমীর আরও বলেন, বর্ষবরণের দিনে মানুষ অবশ্যই আনন্দ করবে। কিন্তু কারও শরীরের ক্ষতি না করে।
এদিকে গত জন্মদিনে শাহরুখ খান ঘোষণা করেন, তিনি এবার সিগারেটের নেশা ছেড়ে দিচ্ছেন। এই বিষয়ে সমীর ওয়াংখেড়েকে কিছু বলার জন্য অনুরোধ করলে তিনি জানান, কোনও এক্স ওয়াই জেড-কে নিয়ে তিনি মন্তব্য করতে চান না।
প্রসঙ্গত, ২০২১ সালে ক্রুজ কর্ডেলিয়ায় মাদক কাণ্ডে জড়িত থাকার কারণে তিন মাস কারাগারে ছিলেন শাহরুখপুত্র আরিয়ান। ওই সময় আরিয়ানকে ক্রুজ কর্ডেলিয়ায় মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়েও প্রমাণের অভাবে তিন মাসের মধ্যে ছাড়া পেয়ে যান। আরিয়ানকে গ্রেফতার করায় পদ থেকে সরিয়েও দেয়া হয় সমীর ওয়াংখেড়েকে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
১৪১ বার পড়া হয়েছে