ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অভিষেক আসরেই হতাশার গল্প লিখল নোয়াখালী এক্সপ্রেস। লিগ পর্বে এখনও একটি ম্যাচ বাকি থাকলেও প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে দলটি। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের নবম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের কাছে ৫ উইকেটে হেরে তাদের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়।

শুক্রবার (১৬ জানুয়ারি) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নোয়াখালীর ব্যাটাররা সুবিধা করতে পারেননি। কেউই বড় ইনিংস খেলতে না পারায় দলীয় সংগ্রহ দাঁড়ায় মাত্র ১২৭ রান। সর্বোচ্চ ২৫ রান করেন হাসান ইসাখিল, আর জাকের আলী অনিক যোগ করেন ২৩ রান। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান শরীফুল ইসলাম। তিনি ৩ ওভার ৫ বলে মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট, যা বিপিএলে কোনো বাংলাদেশি পেসারের সবচেয়ে কম খরচে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রাম শুরুতেই বিপাকে পড়ে। মাত্র ২৯ রানেই হারায় ৪ উইকেট। তবে এরপর মেহেদী হাসান ও হাসান নেওয়াজ জুটি গড়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। হাসান নেওয়াজ ১৪ বলে ১১ রান করে ফিরলেও আসিফ আলিকে সঙ্গে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন মেহেদী। শেষ পর্যন্ত কোনো বড় বাধা ছাড়াই ১৮ বল হাতে রেখে জয় নিশ্চিত করে চট্টগ্রাম। মেহেদী হাসান ৩৬ বলে ৪৯ রান করেন, আর আসিফ আলি অপরাজিত থাকেন ৩০ বলে ৩৬ রানে।

এই পরাজয়ে ৯ ম্যাচে মাত্র ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে নিচে নেমে গেছে নোয়াখালী এক্সপ্রেস। বিপরীতে ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করে টুর্নামেন্টের শীর্ষস্থান আবার দখল করেছে চট্টগ্রাম রয়্যালস।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
৬৬ বার পড়া হয়েছে