ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশে আসতে পারে পরিবর্তন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

এক দিনের ব্যবধানে চিত্র পাল্টে গেছে। ১৮ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয় কামনা করেছিল বাংলাদেশ দলসহ সমর্থকেরা। কুশল মেন্ডিসের অসাধারণ ইনিংসে লঙ্কানদের জয় নিশ্চিত করেছিল টাইগারদের সুপার ফোরের জায়গা। তবে আজ (২০ সেপ্টেম্বর) সেই শ্রীলঙ্কাই বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরের প্রথম ম্যাচে লঙ্কানদের হারিয়ে ফাইনালের পথ সহজ করতে চায় টাইগাররা।

গ্রুপ পর্বে মুখোমুখি লড়াইয়ে শ্রীলঙ্কা বড় ব্যবধানে জিতেছিল। এবারের আসরে এখনো অপরাজিত থেকে তারা সুপার ফোরে উঠেছে। অন্যদিকে হংকং ও আফগানিস্তানকে হারালেও বাংলাদেশের পরবর্তী রাউন্ড নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার জয়ের কারণে। তবে লঙ্কানদের মাটিতে সাম্প্রতিক সিরিজ জয় বাংলাদেশের আত্মবিশ্বাস জোগাচ্ছে।

আফগানিস্তানের বিপক্ষে চারটি পরিবর্তন করেছিল টাইগাররা। ওপেনিংয়ে তানজিদ হোসেন তামিমের সঙ্গী হয়ে ভালো খেলেছিলেন সাইফ হাসান; ৪০ বলে দুজন গড়েছিলেন ৬৩ রানের জুটি, যেখানে সাইফ করেছিলেন ২৮ বলে ৩০ রান। শ্রীলঙ্কার বিপক্ষেও তাদের ওপেনিংয়ে দেখা যেতে পারে, ফলে ব্যর্থ পারভেজ হোসেন ইমন সম্ভবত বেঞ্চেই থাকবেন।

তিন নম্বরে লিটন দাস, চার নম্বরে তাওহীদ হৃদয় এবং পাঁচে শামীম হোসেনের অবস্থান বদলানোর সম্ভাবনা নেই। যদিও হৃদয় পুরোপুরি ফর্মে নেই, আফগানদের বিপক্ষে ২০ বলে ২৬ রানের ইনিংস তাকে একাদশে টিকিয়ে রাখতে পারে।

ছয় ও সাত নম্বরে আগের ম্যাচে খেলেছিলেন জাকের আলী ও নুরুল হাসান সোহান। জাকেরের ধীর ইনিংস নিয়ে সমালোচনা থাকলেও সোহানের রান ও গুরুত্বপূর্ণ রানআউট ছিল দলের পক্ষে। তবে শেষ ম্যাচে বাংলাদেশের বোলিং পরিকল্পনা প্রত্যাশিত হয়নি। শামীম ও সাইফকে দিয়ে পঞ্চম বোলারের কাজ করানোয় আফগানরা ৪ ওভারে ৫৫ রান তুলেছিল। তাই আজ একজন অতিরিক্ত বোলার নামাতে পারে বাংলাদেশ—শেখ মেহেদী বা তানজিম হাসান সাকিব জায়গা পেতে পারেন, আর জাকেরকে বাদ পড়তে হতে পারে।

নাসুম আহমেদ, যিনি আফগানদের বিপক্ষে ম্যাচসেরা হয়েছিলেন, তার জায়গা নিশ্চিত। রিশাদ হোসেনও ফর্মে আছেন। পেস আক্রমণে মস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ অপরিবর্তিত থাকার কথা।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হোসেন তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী/তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
৩২৪ বার পড়া হয়েছে