ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

সড়ক দুর্ঘটনায় মাত্র ২২ বছরেই ঝরে গেল ফুটবলারের প্রাণ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় মাত্র ২২ বছরেই ঝরে গেল ফুটবলারের প্রাণ।

মাত্র ২২ বছরেই পৃথিবীর মায়া ছাড়তে হলো ইকুয়েডর জাতীয় দলের মিডফিল্ডার মারকো আনগুলোকে। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মেজর লিগ সকারের (এমএলএস) দল সিনসিনাটিতে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

গত ৭ অক্টোবর ইকুয়েডরের রাজধানী কুইটোয় গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হন আনগুলো। সে সময় তার মাথায় অস্ত্রোপচারও করা হয়। ৩৫ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হার মানলেন তিনি।

সেদিন স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে কুইটোর দক্ষিণ-পূর্বে রুমিনাহুই হাইওয়েতে গাড়ি দুর্ঘটনাটি ঘটে। মারাত্মক আহত আনগুলোকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ‘ডেকম্প্রেসিভ ক্রানিক্টোমি’ অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথার ভেতর থেকে ৩০০ কিউবিক সেন্টিমিটার রক্ত বের করা হয়।

একই সঙ্গে আনগুলোর ফুসফুসেও সমস্যা দেখা দেয়ায় তার বুকে টিউব বসিয়ে শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছিল। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে গতকাল সোমবার (১১ নভেম্বর) শেষ নিশ্বাস ত্যাগ করেন এই ফুটবলার।

দুর্ঘটনার দিন তিনি তার বোনের নামে লাইসেন্সকৃত ফোর্ড এক্সপ্লোরারে আরও চারজনের সঙ্গে ভ্রমণ করছিলেন। এর মধ্যে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩জন প্রাণ হারালেন। বাকিরা হলেন- ইন্দেপেন্দিয়েন্তের তরুণ তারকা রবার্তো ক্যাবেজাস সিমিস্তেরা এবং ভিক্তর চারকোপা নাজারেনো।

আনগুলো সবশেষ এমএলএসের ক্লাব সিনসিনাটি থেকে ধারে ইকুয়েডরনের ক্লাব এলডিইউ কুইটোর হয়ে খেলেছেন। ২০২০ সালে পেশাদার ফুটবলার হিসেবে অভিষেক হয় আনগুলোর। ২০২২ সালে ইকুয়েডর জাতীয় দলেও অভিষেক হয় তার। জাতীয় দলের জার্সিতে তিনটি ম্যাচ খেলেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ২০২৩ এর মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন তিনি। ম্যাচটিতে ইকুয়েডর ২-১ গোলে জয় পায়।

তার মৃত্যুতে শোক জানিয়ে তার ক্লাব বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত বেদনা এবং দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় খেলোয়াড় মারকো আনগুলোর মৃত্যুতে আমরা শোকাহত। তার বিদায় আমাদের জন্য অপূরণীয় ক্ষতি, যা আমাদের হৃদয়ে চিরস্থায়ী ক্ষত রেখে গেল।’

ক্লাবের অধিনায়ক এজেকুয়েল পিওভিও ইনস্টাগ্রামে শোক প্রকাশ করেছেন।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
২০১ বার পড়া হয়েছে